1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে প্রয়াত সাংবাদিক শিবলীর পরিবারের মাঝে আবিদ

আদিবাংলা ডেস্ক
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যান চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)।৯ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ কাভারেজ চলাকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।আজ শিবলীর আত্মার মাগফিরাত কামনার্থে দোয়ার আয়োজন করে চ্যানেল এস কর্তৃপক্ষ। দোয়া মাহফিলে উপস্থিত হন ডাকসুর ভিপি পদে নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদলের আবিদুল ইসলাম আবিদ।

এ সময় শিবলীর সন্তানদের সঙ্গেও দেখা করেন আবিদ। কোলে তুলে নিলেন, বাবাহারা অবুঝ শিশুর সঙ্গেও বেশ খানিকটা সময় কাটালেন।বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখলেন, ডাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা চ্যানেল এসের সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম শিবলী ভাইকে মহান আল্লাহ জান্নাতবাসী করুন। তিনি রেখে গেছেন দুটো অবুঝ ফুটফুটে শিশুসন্তান। মহান আল্লাহ পুরো পরিবারকে তার দয়ার চাদরে আবৃত রাখুক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv