1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

আশুলিয়া আয়েশা ক্লোথিং পোশাক কারখানায় ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১২ Time View

সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামে পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৪ ঘন্টা চেষ্টায় আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় বিকেল ৪ টার দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয়।ফায়ার সার্ভিস জানায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ টা ১৯ মিনিটে সংবাদ পেয়ে ১২ টা ৩৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট। সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৪)-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন,দুপুর ১২ টা ১০ এর দিকে আগুনের খবরে পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪ টা ২৭ মিনিটে আগুন পুরোপুরিভাবে নির্বাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv