নিজস্ব প্রতিবেদক, সাভার |
সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ-এর রহস্যময় রাজনৈতিক অবস্থান এখন টক অব দ্য টাউন। তিনি কি জনগণের সেবক নাকি সুযোগ সন্ধানী রাজনীতিক—এই প্রশ্নে এখন উত্তাল সাভারের রাজনৈতিক অঙ্গন।
স্থানীয়দের ভাষ্যমতে, আরিফ এমন এক রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন যেখানে ‘আদর্শ’ গৌণ, আর ‘ক্ষমতা’ মুখ্য। যখন যে দল প্রভাব বিস্তার করে, কৌশলে সেই দলের রঙ মেখেই তিনি নিজের অবস্থান টিকিয়ে রাখেন। অভিযোগ উঠেছে, তিনি পরিস্থিতি বুঝে কখনো আওয়ামী লীগের সাথে গা ভাসান, আবার কখনো বিএনপির সাথে ঘনিষ্ঠতার ইঙ্গিত দিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করেন।সাধারণ ভোটাররা বলছেন, রাজনৈতিক এই দ্বিমুখী আচরণের ফলে স্থানীয় প্রশাসনের ওপর মানুষের আস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। স্পষ্ট কোনো আদর্শ না থাকায় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি। এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি। তার এই নীরবতা জনমনে সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “এই ধরনের ‘সুবিধাবাদী রাজনীতি’ শুধু জনমনে বিভ্রান্তিই ছড়ায় না, বরং তা এলাকার সুস্থ ধারার রাজনীতির জন্য একটি অশনি সংকেত। নেতৃত্বের স্বচ্ছতা না থাকলে জনস্বার্থ বারবার বিঘ্নিত হয়।”
Comments (0)
You must be logged in to post a comment.