1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ফেসবুকে বিএনপি’র লোগো বিকৃত করার অভিযোগে পল্টন থানায় জিডি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ Time View

রাজধানীর পল্টন মডেল থানায় ফেসবুকে বিএনপি’র লোগো বিকৃত ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগকারী মো. আকাশ (২৫), তিনি সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, ৬২ নং ওয়ার্ড ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ। তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট লক্ষ্য করেন।

উক্ত পোস্টটি করেন জাহাঙ্গীর আলম জনি নামের এক ফেসবুক ব্যবহারকারী। অভিযোগে বলা হয়েছে, পোস্টটিতে বিএনপি’র অফিসিয়াল লোগো বিকৃত করে প্রকাশ করা হয় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।অভিযোগকারী আকাশ বলেন, “একজন জাতীয়তাবাদী হিসেবে বিষয়টি আমার জন্য কষ্টদায়ক। এটি রাজনৈতিকভাবে বিএনপি ও আমাদের নেতাদের হেয় করার হীন চেষ্টা।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত জাহাঙ্গীর আলম জনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সক্রিয় সদস্য।এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার মো. আবুল কালাম আজাদ অভিযোগটি নথিভুক্ত করেছেন। এসআই সামিম হাসান বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv