1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
পটিয়ায় এনসিপির মশাল মিছিল - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২১: ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারীিএমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল করেছে এনসিপি। ১৩ নভেম্বর রাত ৮টায় পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পোস্ট অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে মিছিলোত্তর প্রতিবাদ সভায় জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুর রশিদের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

এতে আরও বক্তব্য দেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা মনিরী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাফেজ মো. সায়েদ সিদ্দিক সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আশরাফুল সিফাত, অমিত দাশ ও তাজরিয়ান হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যেভাবে খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন, তাতে এ দেশে তাঁর আর রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে আসার যে স্টান্টবাজি তিনি করছেন, তা জনগণ বুঝে গেছে।

তাঁর যদি এতই দেশপ্রেম থাকত, তাহলে দেশে থেকেই ছাত্র-জনতাকে মোকাবিলা করতেন, পালিয়ে যেতেন না। বর্তমানে যারা উঁকিঝুঁকি দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা প্রস্তুত আছে। দেশবিরোধী কোনো কিছু করার চেষ্টা করা হলে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে।’

সভায় ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আমরা যারা জুলাইয়ের শক্তি, তাদের ওপর বারবার হামলা হচ্ছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আর কোনো সহযোদ্ধার ওপর হামলা করা হলে ছাত্র-জনতা বসে থাকবে না।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv