

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১: ০৮
৮৬ মিনিটে পাকিস্তানের বিপক্ষে গোল হজমের পরই জাতীয় স্টেডিয়ামে নেমে রাজ্যের হতাশা, ক্ষোভ ও আক্ষেপ। সেটি রুপ নেয় বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনায়। বিক্ষুদ্ধ হয়ে উঠেন গ্যালারির কিছু দর্শক। স্টেডিয়ামের উত্তরপ্রান্তের গ্যালারিতে বিশৃঙ্খলা দেখা যায়। মাঠে স্মোক ফ্লেয়ার ছুঁড়েন ক্ষুদ্ধ দর্শকরা। যে কারণে শেষ দিকে খেলা বন্ধ রাখতেও বাধ্য হয় রেফারি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত চার মিনিটের খেলা বাকি। এমন সময় পাকিস্তান গোলপোস্টের দিকে দর্শকদের স্মোক ফ্লেয়ার, বোতল ছুঁড়তে দেখা যায়। এমনকি গ্যালারিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। মাঠে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুণ নেভান। এই অপ্রীতিকর ঘটনায় হতাশ হয়েছে বাংলাদেশের তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। যখন রেফারি খেলা বন্ধ রাখেন, তখন মাঠের বাইরে গিয়ে দর্শকদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান এই খেলোয়াড়। অবশ্য মাঠেও মেজাজ হারান ফুটবলাররা। দুদলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সব মিলে জাতীয় স্টেডিয়ামে ফুটবল উৎসব শেষ হলো ক্ষোভ আর হতাশায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.