1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসী, আগাম সহায়তা কি মিলবে এবার - Adi Bangla Tv
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসী, আগাম সহায়তা কি মিলবে এবার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

গাজী শাহনেওয়াজ, তুরস্ক থেকে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৪: ৩৭

নদীভাঙনে বাংলাদেশের কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষকে ১০, ১২, ১৫, এমনকি ২০ বার পর্যন্ত বাস্তুচ্যুত হতে হচ্ছে। অথচ জলবায়ু অর্থায়নের নামে নতুন করে ঋণের বোঝা চাপানো হচ্ছে। পরবর্তী দুর্যোগের আগেই বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয় অর্থ ও সহায়তা পৌঁছাবে কি না এবং সেই অর্থ আবার পরিশোধ করতে হবে কি না—এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

তুরস্কের আন্তালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর একটি সাইড ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব প্রশ্ন তোলেন। শনিবার সম্মেলনের যুব দিবস উপলক্ষে ‘জলবায়ু অর্থায়নের ২৫ বছর: অগ্রগতি, ঘাটতি ও রূপান্তরমূলক সমাধান’ শীর্ষক নীতিগত সংলাপের আয়োজন করে চেঞ্জ ইনিশিয়েটিভ ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ)।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কপ-৩১ প্রতিনিধি দলের প্রধান এবং জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের নির্বাচনি এলাকার নদীভাঙনপ্রবণ চরাঞ্চলের মানুষের দুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, এসব এলাকার অনেক পরিবারকে জীবনে ১০, ১২, ১৫, এমনকি ২০ বার পর্যন্ত বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

তিনি বলেন, ‘ভাবুন তো, এসব মানুষকে বলা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্ব আরও বেশি জলবায়ু অর্থায়ন সংগ্রহে সম্মত হয়েছে। কিন্তু আমরা তো প্রতিদিনই দুর্যোগের মুখোমুখি হচ্ছি। আমাদের জানতে হবে, পরবর্তী ঝড়ের আগেই আমাদের কাছে কী পৌঁছাবে? আর সেই অর্থ কি আমাদের আবার পরিশোধ করতে হবে?’

কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান নির্ধারণে দুটি প্রশ্নকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে আরও দরিদ্র হওয়ার সুযোগ দেওয়া যাবে না।

বক্তব্যে জামায়াতের পক্ষ থেকে জলবায়ু অর্থায়নে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন সালেহী। এগুলো হলো—অর্থ ছাড়ের সুস্পষ্ট সময়সূচিসহ সমন্বিত অনুদানভিত্তিক অর্থায়ন প্যাকেজ, সহনশীলতা তৈরির উৎস হিসেবে ঋণ মওকুফ, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে জ্বালানি রূপান্তর, ‘লিভিং রিভার রেজিলিয়েন্স ডেল্টা ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে প্রকৃতির অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু আলোচনায় জবাবদিহি নিশ্চিত করা।

সংলাপের শুরুতে চেঞ্জ ইনিশিয়েটিভের জুনিয়র রিসার্চ অ্যানালিস্ট নাজিফা আলম তোরসা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির মুখোমুখি দেশগুলোকে একদিকে নিজেদের জনগণকে সুরক্ষা দিতে হচ্ছে, অন্যদিকে ঋণ পরিশোধের চাপও বহন করতে হচ্ছে।

সংলাপে সভাপতিত্ব করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বলেন, জলবায়ু অর্থায়নে অর্থের অভাবই একমাত্র সমস্যা নয়; বরং অর্থদাতা দেশ ও প্রতিষ্ঠানগুলোর অনুদান দিতে অনাগ্রহ বড় বাধা। তাঁর মতে, জলবায়ু অর্থায়নের নামে বর্তমানে পরিকল্পিতভাবে ঋণনির্ভরতা তৈরি করা হচ্ছে।

চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ কো-অর্ডিনেটর মোফাজ্জল হোসাইন তথ্য-উপাত্ত উপস্থাপন করে বলেন, বিপুল অর্থ সংগ্রহের উদ্যোগ থাকলেও গ্রহের পরিবেশগত সীমা ক্রমেই অতিক্রম হচ্ছে। জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ছাড়া জলবায়ু কার্যক্রম কাঙ্ক্ষিত ফল দিতে পারবে না। ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহের ওপরও গুরুত্ব দেন তিনি।

সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি থেকে অর্জিত মুনাফার ওপর কর আরোপ করে বছরে প্রায় ৬০ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব। এ ছাড়া বিলিয়নিয়ারদের সম্পদের ওপর ন্যূনতম ২ শতাংশ কর এবং জাতীয় প্রতিরক্ষা বাজেটের ১ শতাংশ ‘ক্লাইমেট-সিকিউরিটি কন্ট্রিবিউশন’ হিসেবে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫ সালের রেকর্ড সামরিক ব্যয়ের ভিত্তিতে এ খাত থেকে বছরে প্রায় ২৯ বিলিয়ন ডলার সংগ্রহের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।

এম. জাকির হোসেন খান বলেন, বিমান পরিবহন, নৌপরিবহন, প্লাস্টিক ও আর্থিক লেনদেনের পাশাপাশি ক্রিপ্টো মাইনিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার থেকেও জলবায়ু অর্থায়নের জন্য অর্থ সংগ্রহের বিষয়টি বিবেচনায় নিতে হবে।

জলবায়ু অর্থায়নের অসম ব্যয়ের বিষয়টি তুলে ধরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও ভি২০ সচিবালয়ের পশ্চিম ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রকল্পপ্রধান মুহাম্মদ হাসিব খান বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ১৫ থেকে ১৮ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। বিপরীতে ধনী অর্থনীতিগুলো মাত্র ২ থেকে ৩ শতাংশ সুদে অর্থায়ন পাচ্ছে। এ ব্যবস্থাকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, একটি স্কুল ৪০ বছর ধরে জনগোষ্ঠীর সেবা দিলেও সেটি নির্মাণের ঋণ অনেক সময় তিন থেকে চার বছরের মধ্যে পরিশোধ করতে হয়।

তিনি ভি২০, ওপেক ফান্ড এবং ১৬টি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের উদ্যোগে নেওয়া ‘ভালনারেবিলিটি টু ভায়াবিলিটি কমপ্যাক্ট’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। এ উদ্যোগে দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সুযোগসহ সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি।

জলবায়ু অর্থায়নবিষয়ক বাংলাদেশের প্রধান আলোচক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ বলেন, জলবায়ু অর্থায়নের কোনো সর্বসম্মত সংজ্ঞা এখনো নির্ধারিত হয়নি। পাশাপাশি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) অধীন তহবিলগুলোও প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না।

তিনি জানান, চলতি বছর অভিযোজন তহবিল ১৬০টি দেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার চাইলেও পেয়েছে মাত্র ৩০০ মিলিয়ন ডলার। জলবায়ু অর্থায়ন নতুন ও অতিরিক্ত হতে হবে, একই অর্থের দ্বৈত হিসাব করা যাবে না, বাজারভিত্তিক ঋণ দেওয়া যাবে না এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অগ্রাধিকার দিতে হবে—এমন চারটি নীতির ওপর গুরুত্ব দেন তিনি।

সংলাপে আদিবাসী জনগোষ্ঠীর জন্য সরাসরি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবিও ওঠে। বাংলাদেশ আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যবিষয়ক নেটওয়ার্কের সচিবালয় মালেয়া ফাউন্ডেশনের মিথুন টপ্পো এমন অনুদানভিত্তিক অর্থায়নব্যবস্থার আহ্বান জানান, যেখানে ‘ফ্রি, প্রাইর অ্যান্ড ইনফর্মড কনসেন্ট’ বা অবাধ, পূর্বানুমতিমূলক ও অবহিত সম্মতির নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে জাতীয় অভিযোজন পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের বাইরের আদিবাসী জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোরামের প্রতিনিধি ও বলিভিয়ার আয়মারা নারী ওয়ারা রুইজ বলেন, ‘২৫ বছর একটি পূর্ণ জীবনকাল। আমরা আর অপেক্ষা করতে চাই না।’

অন্যদিকে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ক্যানসা) বাংলাদেশের প্রতিনিধি মো. শাহজাহান বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই সরকারি তহবিল থেকে আসতে হবে এবং তা অনুদানভিত্তিক হতে হবে। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থবিরতার বিপরীতে বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টিও তিনি তুলে ধরেন।

সংলাপে বক্তারা একমত হন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণনির্ভর অর্থায়ন নয়, বরং সহজ শর্তে অনুদান, ঋণ মওকুফ এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv