1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

আমার অপরাধ টা কি সেটাই জানতে চাই,সাইবার বুলিং এর শিকার বর্ষা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

ফরিদপুরে নারী রাজনীতিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর মন্তব্য ও সাইবার বুলিংয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য, অপমানজনক ভাষা এবং ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী হওয়ার কারণে তাকে লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে বৈশাখী ইসলাম বর্ষা লিখেন, মেয়েরা রাজনীতিতে এলে নানাভাবে অপমানিত হতে হয়—এটা আগে শুনেছি, কিন্তু এখন নিজেই তার শিকার হচ্ছি। আমাকে নিয়ে পতিতালয় থেকে শুরু করে বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করে গালি দেয়া হচ্ছে। আমার অপরাধটা কী, সেটাই জানতে চাই।

তিনি আরও লেখেন, যারা এসব মন্তব্য করছেন তাদের অনেকেই তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার। তাদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে দয়া করে সেটা জানাবেন। আমি সংশোধন করার চেষ্টা করব। কিন্তু অযথা অপমান কেন?”

এ বিষয়ে যোগাযোগ করা হলে বৈশাখী বর্ষা  জানান, “আমি দীর্ঘদিন ধরে অনলাইনে হ্যারেজমেন্টের শিকার হচ্ছি। অনেক সময় বিষয়টি উপেক্ষা করেছি। কিন্তু এখন তা মাত্রা ছাড়িয়ে গেছে। তাই সবাইকে বিষয়টি জানাতে এবং সচেতনতা তৈরি করতে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।’

তিনি আরও বলেন, নারী রাজনীতিকদের প্রতি সমাজের একটি অংশ এখনও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, যা অনলাইনে প্রকাশ পায়। এর ফলে অনেক নারী রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, বৈশাখী ইসলাম বর্ষার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার পাশে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলছেন।

Please Share This Post in Your Social Media

Comments (0)

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv