1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত             আদি বাংলা টিভি ০৮ এপ্রিল ২০২৬,

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (০৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

  • নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. হীরামন (৬০), তাঁর ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। তাঁরা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় একটি ব্যক্তিগত গাড়িতে চড়ে তাঁরা সবাই ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় (অন্যজন অন্য গাড়ির যাত্রী)। দুর্ঘটনায় নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও নাতনি ইকরা (১) গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা আলবানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম জানিয়েছেন, নিহতদের জানাজার নামাজ বুধবার (০৮ এপ্রিল) নিউইয়র্ক সময় জোহরের পর ব্রনক্সের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাঁদের দাফন সম্পন্ন হবে। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এসএ

Please Share This Post in Your Social Media

Comments (0)

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv