1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধ/র্ষণ করলো কৃষকদলনেতা সেন্টু

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

 

অভিযুক্ত ষক দলনেতা মোহাম্মদ সেন্টু

 

নিজস্ব প্রতিনিধি:-

ফেনীর সোনাগাজীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধ/র্ষণের অভিযোগ উঠেছে কৃষকদল নেতার বিরুদ্ধে। বুধবার(৮এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার সেনেরখিল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম মোহাম্মদ সেন্টু। সে উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও ৬নং ওয়ার্ডের সেনেরখিল গ্রামের বেন্ট বাড়ী রফিক উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে পলাতক হওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম।

জানা গেছে, গত ৫ এপ্রিল রোববার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে একই গ্রামের এক টমটম চালকের স্ত্রীর কাছ থেকে মোবাইল নাম্বার, আইডি কার্ড ও ছবি নেয় সেন্টু। এরপর থেকে নিয়মিত ফোনে কথা বলেন তিনি। গত বুধবার রাতে জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষন করে সেন্টু । এসময় তার স্বামী ঘরে এসে সেন্টুকে ঝাপটে ধরেন। তাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন এসে রশি দিয়ে বাধার সময় সে পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামি বলেন, ‘সামান্য একটা কার্ডের কথা বলে আমার পুরো পরিবার তছনছ করে দিয়েছে কৃষকদল নেতা সেন্টু। ধর্ষনের ঘটনায় সমাজের লোকদের অনুরোধে স্ত্রীকে তালাক দিয়েছি। পরদিন ফোনে আমার পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয় সেন্টু। সে বলেছে,’জানে বাঁচতে চাইলে, মামলা করবিনা’।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতা ও সমাজপতি বলেন, খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি দলীয় নেতা ও প্রশাসনকে অবহিত করেছি। আমরা এ সমাজের লোকজন তার দৃষ্ট্রান্তমুলক শাস্তি চাই।

ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, সেন্টুর অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা গ্রহন করা হবে।

সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনার পর অভিযুক্ত কৃষকদল নেতা সেন্টু পলাতক হওয়ায় তাকে আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Comments (0)

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv