1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

রাজনীতি ছাড়ার ঘোষণা জেলা ছাত্রদল নেতা।

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

রাজনীতি ছাড়ার ঘোষণা ফরিদপুর জেলা ছাত্রদল নেতা।copy sharing button

ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন

ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন
আদি বাংলা ডেক্স:

ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার  নিজের ব্যক্তিগত ফেজবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আজ থেকে এই মুহূর্তে আমার কোনো রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার ইচ্ছা নেই। আমার আজ থেকে কোনো রাজনৈতিক নেতা নেই। এই ভদ্র সুশীল সমাজে আমাদের মতো কারও দরকার নেই। দয়া করিয়া কোনো রাজনৈতিক ব্যক্তি আমাকে কোনো প্রয়োজনে স্মরণ করিবেন না। এখন থেকে তিনি সম্পূর্ণ মুক্ত এবং নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর বিপদে পাশে থাকার চেষ্টা করবেন। পা চাটা সুশীল সমাজপতিদের থেকে দূরে থাকাই শ্রেয়।’

জানতে চাইলে আউয়াল খান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জীবন বাজি রেখে জড়িত থেকেছি। নির্যাতন সয়েছি, জেল খেটেছি। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত করিনি। কখনও চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়াইনি।

তিনি বলেন, দলের সুসময়েও কোনো সহায়তা পাইনি। এমনকি টেন্ডারে অংশ নিয়ে পকেটের টাকা দিয়ে শিডিউল কিনে সেই টাকা ফেরত পাইনি। ক্ষোভ ও অভিমানে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বলেন, লালন জেলা কমিটির সহসভাপতি। তিনি একটি কোম্পানিতে চাকরি করেন। ফেসবুক পোস্টের বিষয়ে আমার জানা নেই। তিনি কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেননি। পদত্যাগপত্র জমা দিলে আমরা ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Comments (0)

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv