

স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২৬-এর তথ্যানুযায়ী, দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক এয়ারলাইন্সগুলোর তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত দুই বছর টানা পঞ্চম স্থানে থাকার পর এবার এক ধাপ উন্নতি করল প্রতিষ্ঠানটি। এবারের এই মর্যাদাপূর্ণ জরিপটি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত পরিচালিত হয়, যেখানে শতাধিক জাতীয়তার যাত্রীরা বিশ্বের ৩০০টিরও বেশি এয়ারলাইন্স নিয়ে তাদের মতামত দিয়েছেন। Dhaka: US-Bangla Airlines has secured fourth place in the Skytrax World Airline Awards 2026 ranking of the best regional airlines in India and South Asia, improving from fifth position after holding that spot for the pre।
২০২৬ সালের এই র্যাঙ্কিং অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে মালদ্বীভিয়ান এয়ারলাইন। দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল এয়ারলাইন্স এবং তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ভারতের অ্যালায়েন্স এয়ার। এর আগে ২০২৫ এবং ২০২৪ সালের র্যাঙ্কিংয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স পঞ্চম অবস্থানে ছিল। সে সময় তাদের পেছনে রাখা এয়ারলাইন্সগুলোর মধ্যে ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মালদ্বীভিয়ান, অ্যালায়েন্স এয়ার এবং স্টার এয়ার। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর শুভেচ্ছা।
দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির অংশ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতে নিজেদের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্য ও ফ্লাইটের সংখ্যা বাড়াবে। একইসঙ্গে যাত্রীদের উন্নত সেবা দিতে প্রযুক্তিগত আধুনিকায়নের ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের এই বৃহত্তম বেসরকারি বিমান সংস্থাটি।
উল্লেখ্য, স্কাইট্রাক্স আঞ্চলিক এয়ারলাইন্স বলতে এমন পূর্ণাঙ্গ সেবা প্রদানকারী সংস্থাগুলোকে বোঝায়, যারা মূলত ছয় ঘণ্টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে। বিশ্বব্যাপী এভিয়েশন শিল্পে যাত্রীদের সন্তুষ্টির ওপর ভিত্তি করে করা এই জরিপটি অত্যন্ত প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়।