1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ Time View

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ তম বিসিএস ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

police

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv