1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিসি ক্যামেরার নজরদারি: বাইরে বসানো হলো মনিটর।

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক, সাভার

সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন। এর অংশ হিসেবে পুরো অফিসকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার পাশাপাশি মূল ফটকের পাশেই স্থাপন করা হয়েছে বড় মনিটর। ​রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এখন থেকে অফিসের ভেতরকার কার্যক্রম বাইরে থাকা মনিটরে সরাসরি দেখতে পারবেন সেবাগ্রহীতারা।​অফিস সূত্রে জানা যায়, কার্যালয়ের প্রধান কক্ষ, প্রবেশপথ ও বারান্দাসহ সব গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মূল ফটকের পাশের মনিটরটির মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ ও কর্মকর্তাদের কার্যক্রম সাধারণ মানুষ পর্যবেক্ষণ করতে পারছেন। মূলত স্বচ্ছতা নিশ্চিত করতেই এই মনিটর জনসম্মুখে স্থাপন করা হয়েছে।

​এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অংশীজনরা। দলিল লেখক সুবীর সাহা বলেন, “বর্তমানে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম আধুনিক ও ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে, যার সরাসরি সুফল পাবেন সাধারণ সেবাগ্রহীতারা। এ ধরনের সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ​আরেক দলিল লেখক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, “বর্তমান সাব-রেজিস্ট্রার মহোদয় অফিস সংস্কার করে অত্যন্ত সুন্দর কর্মপরিবেশ তৈরি করেছেন। সিসি ক্যামেরার মনিটর জনসম্মুখে এনে তিনি নিজের স্বচ্ছতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ​এ বিষয়ে সাভার সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন জানান, কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালদের অপতৎপরতা বন্ধ করতেই এই সিসি ক্যামেরা ও মনিটর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে সরকারি সেবা গ্রহণ করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

 

Please Share This Post in Your Social Media

Comments (0)

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv