1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে জামায়াতের সমর্থন, জলবায়ু তহবিলের দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিতের দাবি - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে জামায়াতের সমর্থন, জলবায়ু তহবিলের দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

গাজী শাহনেওয়াজ, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৮: ৫৯

বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচটি দাবির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১-এ অংশ নেওয়া প্রতিনিধি দল। তবে বাংলাদেশের জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে বরাদ্দকৃত অর্থের সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করারও দাবি জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল।

শনিবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে জলবায়ু তহবিলে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে আসা অর্থ ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। তাই ভবিষ্যতে যে বরাদ্দ আসবে, সেসব অর্থের ব্যবহার স্বচ্ছ রাখতে নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। বরাদ্দের অর্থ ব্যবহারে দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

এ সময় মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন। এতে রয়েছে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে এই থ্রি জিরো ভিশন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবেই দায়ী নয়। অথচ এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে বাংলাদেশ যে পরিমাণ তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশেরও কম। এর মধ্যে আবার বেশিরভাগ তহবিলই ঋণ হিসেবে পাওয়া গেছে। তাই ভবিষ্যতে ঋণভিত্তিক তহবিলের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক ইস্যু নয়। তাই এ বিষয়ে সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল আদায়ে কাজ করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী জানান, শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন আয়োজনের পূর্বনির্ধারিত সময় থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ এতে অসহযোগিতা করে। তিনি বলেন, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি কথা বলে আগেই নিশ্চিত করা হয়েছিল।

এ ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু সরকারের জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা এ ক্ষেত্রে সহযোগিতা করেননি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কপ৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv