1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার - Adi Bangla Tv
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০২: ৩৮

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রাজধানীতে দুই, মুন্সীগঞ্জে ৩৭, ভোলায় দুই, চুয়াডাঙ্গায় এক এবং ঢাকার ধামরাইয়ে চারজন রয়েছেন।

শনিবার ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সুমন চৌধুরী (৩৬) ও ওমর ছানি (২৭)। সুমন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওমর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত ২টার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকা থেকে সুমনকে এবং অন্য একটি অভিযানে উত্তরার ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মুন্সীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির সময় আটক ৩৭ জনের মধ্যে ৩৩ জনকে কিশোর সংশোধনাগারে এবং বাকি চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মোল্লারচরের উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাট এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে গতকাল দুপুরে তাদের কারাগার ও সংশোধনাগারে পাঠানো হয়।

সদর থানা পুলিশ জানায়, ছাত্রলীগের কর্মসূচি পালনের লক্ষ্যে আটককৃতরা ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং এলাকাবাসী তাদের আটক করে। সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভোলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

ভোলার দৌলতখানে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার চরখলিফা ও চরপাতা ইউনিয়নে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সেলিম উপজেলা আওয়ামী লীগ নেতা এবং আবুল হাশেম চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। দৌলতখান থানার এসআই রাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আত্মগোপনে থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে জেলা সদর থানা পুলিশের একটি দল দৌলতদিয়াড়ের তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ধামরাইয়ে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ধামরাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কুল্লা ইউনিয়নের আবুল হাসেম, মাসুদ রানা, মতিউর রহমান এবং মো. হাসেন। ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন মুন্সীগঞ্জ, চুয়াডাঙ্গা, ধামরাই (ঢাকা), ও দৌলতখান (ভোলা) প্রতিনিধি]

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv