1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
কিশোরগঞ্জের নতুন আলু প্রতি কেজি ৬৮ টাকা - Adi Bangla Tv
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের নতুন আলু প্রতি কেজি ৬৮ টাকা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ০১

আগাম আলু আগাম উত্তোলনে সুনাম ও নতুন আলুর আতুর ঘর খ্যাত নীলফামারীর কিশোরগঞ্জে আগাআলু উত্তোলন শুরু হয়েছে। বাজারে নতুন আলু আসায় দামও পাচ্ছে বেশ। মাঠেই বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৮ টাকা দরে। এক সপ্তাহের মধ্যে পুরোদমে বাজারে নতুন আলু উঠবে বলে আশা করছে কৃষি বিভাগ।

ফলন ও দাম পেলে অতীতের লোকসান উসুল হয়ে লাভবান হবেন কৃষকরা। অন্যদিকে বড় অংকের লোকসান গুনেও প্রায় সমান তালে গতবারের চেয়ে বেশি জমিতে আগাম আলু চাষে করেছেন কৃষকরা।

সোমবার দুপুরে উপজেলার কেশবা গ্রামের কৃষক তুহিনের ক্ষেতে গিয়ে দেখা যায়, কারেজ ও সেভেন জাতের আগাম আলু উত্তোলন করছেন। এ কৃষক ১০০ শতাংশ জমিতে মাত্র ৫৫ দিনে আলু তুলে কেজি প্রতি ৬৮ টাকা দরে বিক্রি করেছেন। পাইকর ক্ষেত থেকেই আলু নিয়ে যাচ্ছে। এক শত শতাংশ জমির উত্তোলনকৃত আলু হতে ১০ হাজার টাকা আয় হবে বলে কৃষকের ধারণা। কৃষক তুহিন বলেন, দেশের মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় প্রথম আলু তোলা হয়। আগামী ১ সপ্তাহ পরেই পুরোদমে আলু তোলা শুরু হবে। এখানকার কৃষকরা লোকসান গুনলেও পরের বার আরো উদ্যোম নিয়ে আলু চাষাবাদ করে থাকেন।

প্রতিবারেই আগাম জাতের আলু চাষ করে ভাল দাম পেয়েছি। এ বছর আলুর সঙ্গে সাথী ফসল হিসেবে কলা ও কুমড়া করেছি। ফলে ভালো লাভের আশা করছি। অন্যদিকে এ কৃষক রোববার ২০ শতাংশ জমিতে আগাম কারেজ জাতের আলু উত্তোলন করেছেন। উৎপাদন হয়েছে ৩২০ কেজি আলু, ৬২ টাকা দরে বিক্রি করে টাকা পেয়েছেন প্রায় ২০ হাজার টাকা। তার খরচ হয়েছে ১৯ হাজার টাকা। খরচ বাদ দিয়ে লাভ মাত্র ১ হাজার টাকা হলেও ওই জমিতে সাথী ফসল হিসেবে কলা ও কুমড়া থেকে যা আয় আসবে তা পুরোটাই লাভ। ফলে এ কৃষকের মুখে আগাম আলু চাষে হাসি ফুটেছে।

সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে আগাম আলু চাষ হয়েছে। আলু রোপণের কয়েক দিনের মধ্যে হালকা বৃষ্টিতে আলু ক্ষেত ভিজে গেলেও তেমন মরক ধরেনি। আগাম আলুর জন্য আবহাওয়া অনুকুলে ছিল। আশানুরূপ ফলন ও কোন ঝামেলা ছাড়া বাজারজাত করতে পারলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মুখে হাসি ফুটবে।

উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর উপজেলায় ৬ হাজার ৬শ’ ৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আগাম আলুই ৪ হাজার ৪০০ হেক্টর। মৌসুমের শুরুতে বাজারে নতুন আলুর চাহিদা বেশি থাকায় এখানকার কৃষকরা বেশি দাম পাওয়ায় লাভবান হন।

উপজেলা কৃষি অফিসার লোকমান আলম বলেন, নতুন আলুর চাহিদা ব্যাপক থাকে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসা শুরু করেছে। আগাম আলুতে কৃষকরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। কৃষক তুহিন আলুতে সামান্য লাভ করলেও সাথী ফসল কলা ও কুমড়ায় যা পাবে তা পুরোটাই তার লাভ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv