1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ - Adi Bangla Tv
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০: ০৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ না করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বঞ্চিত এক শিক্ষার্থী। তার দাবি, সমান সিজিপিএ থাকা সত্ত্বেও কোর্সভিত্তিক প্রাপ্ত নম্বর বিবেচনা না করে একটি নির্দিষ্ট গুণক ব্যবহার করে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সব কোর্সের নম্বর সংরক্ষিত নেই বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টিকে ‘বিশ্ববিদ্যালয়ের সেনসিটিভ বিষয়’ উল্লেখ করে তথ্য দিতে অস্বীকৃতি জানান। এমনকি এ নিয়ে সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।

সম্প্রতি ২০২০, ২০২১ ও ২০২২ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে ইউজিসি। এতে শাবিপ্রবির ১৮ শিক্ষার্থীর নাম রয়েছে। তবে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক শিক্ষার্থী সানজিদা আক্তার।

সানজিদার অভিযোগ, ২০২২ সালের ১৪ আগস্ট বিভাগ থেকে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করে ডিন কার্যালয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু চলতি বছরের ১৮ জুন ইউজিসি থেকে প্রার্থী পুনঃযাচাইয়ের চিঠি বিশ্ববিদ্যালয়ে আসার পর তিনি সেখানে আরেক শিক্ষার্থী পাপিয়া রহমানের নাম দেখতে পান। বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয়, দুজনের সিজিপিএ সমান হওয়ায় কোর্সভিত্তিক নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট গুণক ব্যবহার করে নম্বর নির্ধারণ করা হয়েছে। সে হিসাবেই পাপিয়া রহমানকে মনোনীত করা হয়।

সানজিদার দাবি, এভাবে নম্বর নির্ধারণ করে প্রার্থী মনোনয়ন ইউজিসির নীতিমালার পরিপন্থী। নীতিমালা অনুযায়ী সিজিপিএ সমান হলে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বিবেচনা করতে হয়। নম্বরও সমান হলে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিবেচনার বিধান রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট সময়ের শিক্ষার্থীদের সব কোর্সের নম্বর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংরক্ষিত নেই। এ কারণে প্রতিটি বিষয়ের সিজিপিএর সঙ্গে ক্রেডিট গুণ করে একটি নম্বর নির্ধারণ করা হয়। ওই হিসাবের ভিত্তিতে পাপিয়া রহমানকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সানজিদার দাবি, সিজিপিএ সমান হলেও বিভাগে সংরক্ষিত ৬৩টি কোর্সের মধ্যে ৪৫টির মোট নম্বরের হিসাবে তিনি পাপিয়া রহমানের চেয়ে ৪০.২৫ নম্বর বেশি পেয়েছেন।

মনোনয়ন থেকে বাদ পড়ার পাশাপাশি নিজের প্রাপ্ত নম্বর ও প্রার্থী নির্বাচনের ভিত্তি জানতে গিয়েও ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন সানজিদা। তার ভাষ্য, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সব কোর্সের নম্বর সংরক্ষিত না থাকায় মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে তাকে। ডিন কার্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের পাশাপাশি লিখিত আবেদনও করেছেন। কিন্তু নম্বর নির্ধারণে ব্যবহৃত গুণক কিংবা মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা পাননি।

সানজিদা জানান, উপাচার্যের সঙ্গে দেখা করলে তাকে বলা হয়, এ বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে। তবে কমিটিগুলো কীভাবে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সভা সমন্বয়ের দায়িত্বে থাকা রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেও স্পষ্ট ব্যাখ্যা পাননি বলে দাবি তার।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে সন্তোষজনক উত্তর না পেয়ে গত ৫ অক্টোবর মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ইউজিসিতে লিখিত অভিযোগ ও ই-মেইল পাঠান সানজিদা। এর আগে ৯ আগস্টও ইউজিসি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছিলেন তিনি। তার দাবি, কোন নীতিমালার ভিত্তিতে নম্বর নির্ধারণ করা হয়েছে, কেন তার নাম বাদ পড়েছে এবং কীভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে, তা তদন্ত করে প্রকাশ করতে হবে।

এ বিষয়ে বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল সোয়েব আহমেদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দুজনই আমাদের বিভাগের শিক্ষার্থী। সানজিদা আমাকে জানানোর পর এখন কিছু করার থাকলে আমাকে জানাতে বলেছি। আমি গত বছর শিক্ষা ছুটিতে ছিলাম। তখন বিভাগের দায়িত্বে ছিলেন অন্য একজন। তাই কীভাবে বিভাগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তা আমি জানি না। সানজিদা ইউজিসিতে অভিযোগ করার কথা জানালে তার কথামতো আমি চিঠি ফরওয়ার্ড করেছি।’

সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আরজুবা আক্তার বলেন, এটি নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল। দুবার কমিটি করা হয়েছিল। তাদের দুজনের সিজিপিএ সমান থাকায় ফ্যাক্টর বেইসড নম্বর দেওয়ার জন্য বলা হয়। ওই কমিটিতে আমিও ছিলাম। তাই আমি তাদের বলেছিলাম, যেহেতু এখানে বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে, তাই আমরা বিষয়টি ইউজিসিতে পাঠিয়ে দিই। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। পরে কী করা হয়েছে, তা আমার জানা নেই।

২০২২ সালের ১৪ আগস্ট সানজিদাকে বিভাগ থেকে মনোনীত করার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আরজুবা বলেন, তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল কি না, তা তার জানা নেই। মনোনয়ন দেওয়া হয়ে থাকলেও কীসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সেটিও জানেন না তিনি। তার ভাষ্য, বিভাগ থেকে সরাসরি মনোনয়ন দেওয়া হয় না, শুধু ডিন কার্যালয়ে তথ্য পাঠানো হয়।

তিনি আরো জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তিনি বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। তার সময়ে সানজিদাকে মনোনয়ন দেওয়া হয়নি। সবশেষ চলতি বছরের জুলাইয়ে কমিটি দুজনের নাম পাঠাতে বললে তিনি দুজনের নামই ফরওয়ার্ড করেন। তবে এর আগে বিভাগ থেকে একজনকে মনোনীত করার পর আবার কেন নতুন করে মনোনয়ন দিতে হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। সানজিদার আগের মনোনয়নের বিষয়টিও তার জানা ছিল না বলে জানান।

এ বিষয়ে তৎকালীন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নেই।

ডিন অধ্যাপক ফারুক মিয়া বলেন, এখানে আমার কোনো কাজ নেই। যার ফলাফল ও নম্বর বেশি, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে তার তথ্য আমার কাছে পাঠানো হয়। আমি সেটি রেজিস্ট্রার দপ্তরে পাঠিয়ে দিই।

২০২২ সালের মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অন্তর্বর্তী সময়ে তৎকালীন বিভাগীয় প্রধান, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, উপউপাচার্য ও কমিটি কীভাবে প্রাথমিক নির্বাচন করেছিল, তা তিনি বলতে পারবেন না।

এদিকে, সংশ্লিষ্ট কোর্সগুলোর নম্বর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংরক্ষিত আছে কি না এবং কীভাবে নম্বর হিসাব করে প্রার্থী নির্বাচন করা হয়েছে, তা জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হোসাইন সংশ্লিষ্ট প্রতিবেদককে বলেন, ‘তোমাকে এসব বলব কেন? এটা বিশ্ববিদ্যালয়ের সেনসিটিভ বিষয়। এসব সেনসিটিভ বিষয় কিংবা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কোনো নিউজ করলে এর জন্য তুমি রেসপনসিবল। বিশ্ববিদ্যালয় এটা আইন করেছে গত সিন্ডিকেটে। কী আইন হয়েছে, সেটা জেনে রেখো। বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়, এমন সংবাদ প্রকাশ করলে কী আইন আছে, তা জেনে নিও।’

এ বিষয়ে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ওমর ফারুখের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv