

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০১: ৪৬
রাজধানী ঢাকার আজমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আজমপুরের ইরানি মাঠ থেকে তাকে আটক করা হয়।
পরে রাত ১টার দিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম অভিনেতা তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।
আটকের কারণ প্রসঙ্গে ডিবির একটি সূত্র জানায়, আটক অভিনেতা তমাল মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে প্রচার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.