

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ২১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ২১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ২৬ জন, লালবাগে ৬০ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১৪৭ জন, গুলশানে ৫০ জন, উত্তরায় ৫৫ জন, এসআরইউ-এ ১ জন এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৩টি ককটেল, ৩টি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, ৯২৫টি এক হাজার টাকার জাল নোট, ৭টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.