1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে - Adi Bangla Tv
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৩: ০৪ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩: ০৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা আবু সাঈদ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরামসহ ১ হাজার ৪০০ স্কুল-কলেজের শিক্ষার্থী ও রিকশাচালককে হত্যা করেছেন। তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। অনেক মামলায় তার শাস্তি হয়েছে, যার মধ্যে কয়েকটিতে তাকে ফাঁসিও দেয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে। তাকে যে কারাদণ্ড দেয়া হয়েছে, সেই কারাদণ্ড তাকে ভোগ করতে হবে।

এসময় দেশে যাতে আর কোনো অত্যাচারী ফ্যাসিস্টের জন্ম না হয়, সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে ৭ই নভেম্বরের চেতনা প্রেরণা জুগিয়েছে। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনে সক্রিয় হতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv