1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন: বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন: বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২: ০৭

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত প্রকৌশলী প্যানেল ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’ (অ্যাব)। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. নুরুল করিম এবং সম্মানী সম্পাদক (সেক্রেটারি) পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য (সেন্ট্রাল কাউন্সিল মেম্বার) পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এবারের নির্বাচনে মোট ৪০টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে, জামায়াতে ইসলামীর প্যানেল ‘ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস’-এর প্রার্থীরা ৬টি পদে জয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাত ২টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল আলম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী প্রকৌশলী মো. নুরুল করিম সর্বমোট ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী প্রকৌশলী মানজারে খোরশেদ আলম পেয়েছেন ৭৯৬ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজুদ্দৌলা পেয়েছেন ২০১ ভোট।

সম্মানী সম্পাদক (সেক্রেটারি) পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম মোট ৮৫৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্যানেলের প্রার্থী প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন খালেদ পেয়েছেন ৭৪০ ভোট এবং প্রকৌশলী মোহাম্মদ মুনতাসির পেয়েছেন ৩১৯ ভোট।

অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে বিজয়ী চারজন প্রার্থীর মধ্যে তিনজনই বিএনপি সমর্থিত। এর মধ্যে প্রকৌশলী সেলিম মো. জানে আলম সর্বোচ্চ ১ হাজার ৫২ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্যানেল থেকে প্রকৌশলী এস. এম. লোকমান কবির ৭০৮ ভোট পেয়ে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন।

সহকারী বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীরা হলেন—ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) পদে ১ হাজার ২০৩ ভোট পেয়ে কামাল উদ্দিন আহমেদ এবং ভাইস চেয়ারম্যান (অ্যাডমিনিস্ট্রেশন, প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার) পদে ৯৫১ ভোট পেয়ে মো. সাখাওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্থানীয় কাউন্সিল সদস্য পদে বিএনপি সমর্থিত ২৪ জন, জামায়াত সমর্থিত ৫ জন এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপি প্যানেল থেকে বিজয়ীদের মধ্যে জাহাঙ্গীর আলম, আবু জাফর, সুজিত কুমার নন্দী ও মো. কামরুজ্জামান উল্লেখযোগ্য। অন্যদিকে, জামায়াত প্যানেল থেকে প্রকৌশলী তাজুল ইসলাম, সিরাজউদ্দৌলা, ফরিদুল আলম ও খোরশেদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাস্কর দাশ গুপ্ত বিজয়ী হয়েছেন।

কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে বিজয়ী প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় এবং সাধারণ ভোটাররা আমাদের ওপর আস্থা রাখায় নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে চট্টগ্রামের সকল প্রকৌশলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রকে আরও গতিশীল ও কার্যকর করতে আমরা যৌথভাবে কাজ করব।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv