1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
রাউজানে মসজিদ ভাঙচুর, জায়গা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

রাউজানে মসজিদ ভাঙচুর, জায়গা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬: ৩৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬: ৩৬

রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর, মসজিদের জায়গা আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় এলাকাবাসীর উদ্যোগে মসজিদসংলগ্ন সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী ও ভূমিদস্যু বদিউল আলম তালুকদার ওরফে ঝাপ্টা বদি ও তার ভাই শফিউল আলম তালুকদার ৫ আগস্টের পর থেকে মসজিদ ও এর আশপাশের জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। তারা মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর করেছে এবং এলাকার সাধারণ মানুষকে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করছে। অবিলম্বে এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মসজিদ কমিটির সভাপতি নাছির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ সেলিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সহসভাপতি কাজী জালাল আহম্মদ ও স্থানীয় বাসিন্দা বেবি আকতারসহ অন্যান্য এলাকাবাসী।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদ দখলদারদ সন্ত্রাসী ঝাপ্টা বদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv