1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০: ০৬

বিশ্ববাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেড়ে যাওয়ার মধ্যে গত অক্টোবরে রাশিয়ার অপরিশোধিত তেল উৎপাদনও বেড়েছে। একই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলুর।

শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইইএর নভেম্বরের তেল বাজার বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে রাশিয়ার দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ২ লাখ ১০ হাজার ব্যারেল বেড়ে ৮৭ লাখ ৩০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর পুতিনের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহ যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে সহায়তা করবে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, রাশিয়া তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহের কথা রয়েছে।

একই দিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) জেনারেল লাইসেন্স ১৩৫ জারি করে। এর আওতায় রাশিয়ায় উৎপাদিত ডিজেল বিক্রি, সরবরাহ, জাহাজ থেকে খালাস ও আমদানির অনুমতি দেওয়া হয়। এ অনুমতির মেয়াদ ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত।

তবে রাশিয়ার অপরিশোধিত তেল উৎপাদন বৃদ্ধির সঙ্গে ট্রাম্প-পুতিনের ডিজেল সরবরাহ চুক্তির সরাসরি কোনো সম্পর্কের কথা উল্লেখ করেনি আইইএ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় অক্টোবরে বিশ্ববাজারে দৈনিক তেলের সরবরাহ ২৩ লাখ ব্যারেল বেড়ে ১০ কোটি ৫৪ লাখ ব্যারেলে পৌঁছেছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম তেলের বৈশ্বিক সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে গেছে।

এ পরিস্থিতিতে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে তেলের সরবরাহের পূর্বাভাস দৈনিক ৩৩ লাখ ব্যারেল বাড়িয়েছে আইইএ।

এদিকে, অক্টোবরে পর্যবেক্ষণাধীন বৈশ্বিক তেলের মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। গত জুনের পর এই প্রথম মজুত বাড়ার ঘটনা ঘটল। তবে এই বৃদ্ধি মূলত সমুদ্রে জাহাজে থাকা তেলের কারণে হয়েছে। অন্যদিকে, স্থলভাগের তেলের মজুত এখনো কমছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv