1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ - Adi Bangla Tv
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২১: ২৯

কালচারাল ফ্যাসিস্টরা আগের মতোই সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তিনি বলেন, সরকার ও বিরোধীদলীয় এমপি-মন্ত্রীদের কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে দেখা যাচ্ছে। ফ্যাসিবাদের দোসররা আগের মতোই সক্রিয় থেকে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘লক্ষ সুরের বাংলাদেশ—তথ্য দূষণ করব শেষ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাবরুর রশিদ বান্নাহ বলেন, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বললে জঙ্গি বা রাজাকার ট্যাগ দেওয়া স্বৈরাচারের স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল। আর এটিকে ফ্যাসিবাদের ক্যান্টনমেন্ট কালচারাল এরিয়া থেকে সাংস্কৃতিকভাবে বৈধতা দেওয়া হতো। সেই কালচারাল ফ্যাসিজম এখনো প্রতিহত করা সম্ভব হয়নি। এটি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সবচেয়ে বড় সংকট।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিরোধী দলের অনেক প্রভাবশালী নেতাকেও কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যাচ্ছে। অথচ এই ফ্যাসিবাদী গোষ্ঠীই অতীতে বহু মানুষের মা-বাবাকে জেলে রেখেছে এবং ভাই-বোনদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে।

সাংস্কৃতিক ফ্যাসিবাদের শেকড় অত্যন্ত গভীরে প্রোথিত উল্লেখ করে তিনি বলেন, এটিকে রাতারাতি বা হুট করে পরিবর্তন করা অত্যন্ত কঠিন। ফ্যাসিবাদের সাংস্কৃতিক দুর্গের ভেতরে বসেই বাংলাদেশপন্থী সংস্কৃতিকর্মীদের ঝুঁকি নিয়ে লড়াই ও কাজ চালিয়ে যেতে হচ্ছে। যদি অন্তত পাঁচজন নতুন ও শক্তিশালী বাংলাদেশপন্থী তরুণ মুখ তৈরি করা সম্ভব হয়, তাহলে ভবিষ্যতে তা জ্যামিতিক হারে বেড়ে ১৫, ৩০-এ রূপ নেবে এবং সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে।

গুম-খুনের সঙ্গে জড়িতরা জুলাইপন্থী সংস্কৃতিকর্মী ও আইকনদের হিটলিস্ট তৈরি করছে বলেও মন্তব্য করেন এই নির্মাতা। তিনি বলেন, ফ্যাসিবাদী সময়ে র‍্যাব, পুলিশ ও বিভিন্ন বাহিনীতে থেকে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, তারা স্বৈরাচারবিরোধী ব্যক্তিদের একটি হিটলিস্ট রেখে লাল দাগ দিয়ে চিহ্নিত করে রাখছে। বর্তমান সময়েও এ ধরনের চিহ্নিত অপরাধী ও স্বৈরাচারের দোসরদের হুমকি অব্যাহত থাকা মারাত্মক উদ্বেগের বিষয়।

তিনি আরো বলেন, কোনো গণহত্যাকারী বা ফ্যাসিবাদের সহযোগীকে এই দেশে ছাড় দেওয়া হবে না। মীর মুগ্ধ, আবু সাঈদ কিংবা আনাসের আত্মত্যাগ ও রক্ত বৃথা যেতে পারে না। মানুষের মৃত্যুর সিদ্ধান্ত জমিনে নির্ধারিত হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। শহীদদের আদর্শকে ধারণ করে সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে সব ধরনের ফ্যাসিবাদী পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়া হবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কামাল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুরকার ও সংগীতশিল্পী বাপ্পি খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি। এ সময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আসফ আকবর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv