1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার জন্য লোক দরকার, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা - Adi Bangla Tv
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার জন্য লোক দরকার, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

ব্রিটিশ সংস্থা ‘ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট’ (ইউকেএএইচটি) প্রতিবছর দারুণ এই চাকরির জন্য লোক নেয়। অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে পোর্ট লকরয় এলাকায় গিয়ে কাজ করতে হয়। এই কাজের অংশ হিসেবে পর্যটকদের স্বাগত জানাতে হয়, পোস্টকার্ডে সিল মারতে হয় এবং পেঙ্গুইন গুনে হিসাব রাখতে হয়। প্রতিবছর এই কাজের জন্য মাত্র চার-পাঁচ জনের একটি ছোট দল বেছে নেওয়া হয়।

কাজের এই জায়গাটি হলো পামার দ্বীপপুঞ্জের গুডিয়ার দ্বীপ। এটি একটি ছোট ভূখণ্ড, যা আকৃতিতে প্রায় একটা ফুটবল মাঠের সমান এবং পুরোটাই পাথর ও বরফে ঢাকা। এখানেই আছে পোর্ট লকরয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে ‘অপারেশন ট্যাবারিন’-এর অংশ হিসেবে এটি একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি হিসেবে তৈরি হয়েছিল। পরে ১৯৬২ সালে এটি বন্ধ হয়ে যায় এবং প্রায় ৩০ বছর পর আবার সংস্কার করা হয়। এখন এটি অ্যান্টার্কটিক চুক্তির অধীনে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান।

সেখানে একটি ছোট জাদুঘর, একটি উপহারের দোকান এবং একটি পেঙ্গুইন পোস্ট অফিস আছে। এটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত এবং এখনো সচল একটি ডাকঘর। প্রতিবছর নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ক্রুজে করে হাজার হাজার পর্যটক সেখানে ঘুরতে যান। নির্বাচিত দলটি পর্যটকদের ঘুরে দেখায়, ঘাঁটির ইতিহাস বলে, উপহারের দোকান চালায় এবং প্রতি মৌসুমে ৮০ হাজারের বেশি পোস্টকার্ড বাছাই ও সেগুলোতে সিল মারার কাজ করে।

.কিন্ডারগার্টেনের শিক্ষক যেভাবে দুই শ রাজ পেঙ্গুইন সংরক্ষণ করলেন.

সেখানে গিয়ে কাজ করার সবচেয়ে মজার ব্যাপার হলো পেঙ্গুইন গোনা

দ্বীপটিতে থাকা জেন্টু পেঙ্গুইনদের ওপর সব সময় নজর রাখতে হয়। ব্রিটিশ সংস্থা ইউকেএএইচটি-এর তথ্য মতে, সেখানে প্রায় এক হাজার পেঙ্গুইন আছে এবং এরা ৩০ বছরের বেশি সময় ধরে ওই দ্বীপে বাস করছে। যুক্তরাজ্যের মেরু গবেষণাপ্রতিষ্ঠান বিএএস ১৯৯৬ সাল থেকে কাজটি নিয়মিত করে আসছে। এর মূল উদ্দেশ্য হলো, পেঙ্গুইনরা কীভাবে বাচ্চা দিচ্ছে তা দেখা এবং পর্যটকদের উপস্থিতির কারণে এদের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা বোঝা। অ্যান্টার্কটিকার এই পোর্ট লকরয় একমাত্র জায়গা, যেখানে গবেষকেরা পুরো প্রজনন মৌসুমজুড়ে পেঙ্গুইনদের নিয়ে কাজ করার সুযোগ পান।

পেঙ্গুইনদের যেন কোনো বিরক্ত না হয়, সেদিকে খুব সতর্ক নজর রাখা হয়। শুরুর কয়েক সপ্তাহ কর্মীরা নির্দিষ্ট সীমানার বাইরে যান না। যখন প্রায় ৯৫ শতাংশ বাসায় ডিম চলে আসে, তখন পুরো দল মিলে দ্বীপের সব পেঙ্গুইন গণনা করে। ২০২৪ সালের ডিসেম্বরে সেখানে ৫৭১টি বাসা ও ৯৩৮টি ডিম গোনা হয়েছিল। মৌসুমের শেষে যখন ছানাগুলো বড় হয়ে একসঙ্গে দল বানিয়ে ঘোরাফেরা করে, তখন আবার এদের গোনা হয়। এভাবে বারবার গোনার কাজ চলতে থাকে, যতক্ষণ না পরপর দুইবারের গণনার ফলাফল প্রায় একই রকম বা কাছাকাছি আসে।

.পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইন কলোনি থেকে পাঁচ লাখ সদস্য উধাও.

বেতন ও সুযোগ-সুবিধা, যা কিছু জানা প্রয়োজন

কাজের ধরন অনুযায়ী বেতনের পরিমাণ আলাদা হয়। সাধারণ সহকারীর পাশাপাশি বেস ম্যানেজার বা স্টোর ম্যানেজারের পদও থাকে। এখানে প্রতিমাসে প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ ইউরোর মতো আয় করা সম্ভব, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ।

তবে এই টাকা কাউকে একদম হাতেনাতে পুরোটা দেওয়া হয় না। কারণ, সেখানে যাঁরা কাজ করেন, তাঁরা স্বাধীনভাবে বা সেলফ-ইম্প্লয়েড হিসেবে কাজ করেন। কাজের ভিত্তিতে টাকা পেয়ে থাকেন। তাই কাজের এই আয় থেকে নিজের কর বা ট্যাক্স নিজেকেই নিয়মমতো পরিশোধ করতে হয়। তবে চিন্তা নেই, থাকার জায়গা, খাওয়ার খরচ আর হাড়কাঁপানো ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় উষ্ণ পোশাক ওই সংস্থাই ফ্রিতে দিয়ে দেবে।

সেখানে জীবনযাত্রা বেশ কঠিন। দ্বীপে কোনো বহমান পানির ব্যবস্থা নেই। দ্বীপের বাইরে থেকে আসা নৌকা থেকে ২০ লিটারের পাত্রে খাবার পানি বয়ে আনতে হয়। এ কারণে সেখানে সপ্তাহে মাত্র একবার গোসল করার সুযোগ মেলে। যদি খারাপ আবহাওয়ার কারণে নৌকা না আসতে পারে, তবে দলটিকে হয়তো টানা দুই সপ্তাহ গোসল ছাড়াই কাটাতে হতে পারে।

সেখানে বিদ্যুতের একমাত্র উৎস সোলার প্যানেল। তাই হেয়ার ড্রায়ারের বা মাইক্রোওয়েভ ওভেনের মতো বেশি বিদ্যুৎ খরচকারী জিনিস ব্যবহার করা যায় না। সেখানে কোনো সাধারণ মোবাইল নেটওয়ার্কও কাজ করে না। কথা বলা বা যোগাযোগের জন্য সীমিত গতির স্যাটেলাইট ইন্টারনেট অথবা সেখানে ভেড়ানো বড় জাহাজগুলোর ওয়াই-ফাইয়ের ওপর ভরসা করতে হয়।

শৌচাগারের জন্য একটি পোর্টেবল বা বহনযোগ্য ব্যবস্থা রয়েছে, যা প্রতিদিন নিয়ম করে নিজেদেরই পরিষ্কার করতে হয়। এখানে বাঙ্ক বেড বা দোতলা খাটে ঘুমাতে হয়। ব্যারাকের ভেতরের তাপমাত্রা সাধারণত ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর বাইরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৫ ডিগ্রি থেকে ওপরে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।

এই চাকরিতে আবেদনের জন্য কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই, তবে বয়স অবশ্যই কমপক্ষে ১৮ বছর হতে হবে। এর জন্য বিজ্ঞান নিয়ে পড়ারও কোনো প্রয়োজন নেই। তবে তোমার শারীরিক ফিটনেস বা সক্ষমতা খুব ভালো হতে হবে। কারণ, প্রতিদিনের কাজের মধ্যে রয়েছে বরফ পরিষ্কার করা, পিচ্ছিল পাথুরে জমিতে নৌকা থেকে মালপত্র নামানো এবং ১৫ কেজি ওজনের ভারী বাক্স বহন করা।

এই দ্বীপে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া আবেদন করার জন্য অবশ্যই যুক্তরাজ্যে বসবাস করার যোগ্যতা এবং সেখানে কাজ করার বৈধ অনুমতি থাকতে হবে। আগামী বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের ‘ইউকেএএইচটি’-এর অফিশিয়াল ওয়েবসাইটে এই কাজের জন্য আবার আবেদন করার সুযোগ আসবে।

.অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন ছোঁয়া কেন বারণ.

ঘরে বসেই একটি পেঙ্গুইনকে দত্তক নেওয়ার সুযোগ

যারা সেখানে যেতে পারছ না, কিন্তু পেঙ্গুইনদের ভালোবাসো ও সাহায্য করতে চাও, তাদের জন্য একটি দারুণ সুযোগ রেখেছে ইউকেএএইচটি সংস্থা। তুমি চাইলে ঘরে বসেই একটি জেন্টু পেঙ্গুইনকে দত্তক নিতে পারো। এই বিশেষ প্যাকেজে যা যা মিলবে, বারো মাসের জন্য একটি পেঙ্গুইনকে দত্তক নেওয়ার সুযোগ, অ্যান্টার্কটিকা থেকে পাঠানো একটি পোস্টকার্ড, পেঙ্গুইনের একটি সুন্দর খেলনা, মজার সব তথ্য ভরা বুকলেট ও ওয়েলকাম প্যাক, দত্তক নেওয়ার সনদ এবং পোর্ট লকরয় থেকে পেঙ্গুইনদের নিয়মিত খবরাখবর।

এই প্রকল্প থেকে পাওয়া সব টাকা সরাসরি পেঙ্গুইনদের দেখভাল ও সংরক্ষণের কাজে খরচ করা হয়। এমনকি গ্রীষ্মকালে সেখানে একজন বন্য প্রাণী গবেষককে পাঠানোর খরচও এই ফান্ড থেকে মেটানো হয়। পেঙ্গুইনদের নিয়ে গবেষণার সব তথ্য পোর্ট লকরয় ডেটা পোর্টালে যে কেউ দেখতে পারে।

সূত্র: ফোবস নেচার ও গ্রাউন্ড নিউজ

.পেঙ্গুইন তীব্র ঠান্ডায় কীভাবে টিকে থাকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv