1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

.

‘জেলার ২’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান হয়ে ফিরছেন রজনীকান্ত। আগের ছবির সাফল্যের পর সিক্যুয়েলে তাঁকে আরও ভয়ংকর এক অপরাধী চক্রকে মোকাবিলা করতে হবে। মূর্তি পাচারকারী এই চক্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পরিবারের নিরাপত্তার জন্য আবারও অস্ত্র হাতে তুলে নেবেন অবসরপ্রাপ্ত কারারক্ষী। নেলসন দিলীপকুমারের পরিচালনায় ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন মোহনলাল, বিজয় সেতুপতি, শিবরাজকুমার, এস জে সূর্য, বিদ্যা বালানসহ একঝাঁক তারকা। বক্স অফিসে রেকর্ড ৮০০ কোটি রুপি আয় করা সিনেমাটি এবার ঘরে বসেই দেখা যাচ্ছে।

.

‘বিইং হিউম্যান’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যাপল টিভি+
দিনক্ষণ: চলমান
১৯৭৭ সালে সান ফ্রান্সিসকোয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন জুডি হিউম্যান। সেই আন্দোলন, ব্যক্তিগত সংগ্রাম ও অধিকার আদায়ের লড়াই নিয়েই নির্মিত ছবিটিতে জুডি হিউম্যানের চরিত্রে অভিনয় করেছেন রুথ মেডলি। সিয়ান হেডারের সিনেমাটিতে আরও আছেন মার্ক রাফালো, ডিলান ও’ব্রায়েন প্রমুখ।

.

‘দায়রা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
কারিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। গল্পে বিতর্কিত এক পুলিশি বন্দুকযুদ্ধের ঘটনায় মুখোমুখি হবেন দুই পুলিশ কর্মকর্তা। একজন মনে করেন, অভিযুক্ত ব্যক্তিদের হত্যা করে পুলিশ সঠিক কাজ করেছে। অন্যজনের দায়িত্ব, সেই বন্দুকযুদ্ধের পেছনের সত্য বের করা। ২০১৯ সালের হায়দরাবাদ ধর্ষণ মামলা ও অভিযুক্ত ব্যক্তিদের কথিত বন্দুকযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের ব্যাপক প্রশংসা পায়।

.মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন.

‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: চলমান
রহস্যময় এক মহাজাগতিক ঘটনার পর ওক স্ট্রিটের একটি গোটা এলাকা অচেনা কোনো স্থানে স্থানান্তর হয়ে যায়। পরিচিত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে একটি পরিবারকে টিকে থাকার জন্য একসঙ্গে লড়াই করতে হয়। বাইরে কী আছে, কেন এমন ঘটনা ঘটল আর ফিরে যাওয়ার কোনো পথ আছে কি না—এসব প্রশ্ন ঘিরেই সিনেমাটি এগোবে। এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথওয়ে, ইওয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড রবার্ট মিচেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv