1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
তরুণ অভিনেত্রী নাযাহকে কতটা চেনেন - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

তরুণ অভিনেত্রী নাযাহকে কতটা চেনেন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন তরুণ মডেল ও অভিনেত্রী নাযাহ নাওয়ার। নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে তাঁর। মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তেও দেখা যাবে তাঁকে।

.

‘নাযাহকে কিছু দৃশ্যে পাকিস্তানি নায়িকাদের মতো লাগছে। নাযাহর কস্টিউম, লুক, সাহসী এক্সপ্রেশন (অভিব্যক্তি) তাঁর চরিত্রের সঙ্গে ফুটে উঠেছে।’ ক্যাফে আমব্রেলা দেখে ফেসবুকে লিখেছেন আফিয়া নুসরাত নামে এক দর্শক।

সিনেমাটিতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মেয়ে আজরা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন নাযাহ নাওয়ার। এর মধ্য দিয়ে পর্দায় অভিষেক ঘটল তাঁর।

.

নাযাহ জানান, নিজের অভিনীত কাজ প্রথমবার বড় পর্দায় দেখার অভিজ্ঞতাও তাঁর কাছে বিশেষ ছিল।

নাযাহ নাওয়ার বলেন, ‘একসময় অন্যদের কাজ বড় পর্দায় দেখতাম। তখন ভাবতাম, আমার কোনো কাজ যদি কখনো বড় পর্দায় দেখার সুযোগ হয়, কেমন লাগবে। নিজের কাজ এভাবে বড় পর্দায় দেখা, সবাই মিলে একসঙ্গে উপভোগ করা—এটা আসলে অন্য রকম অনুভূতি।’

.শিশুশিল্পী থেকে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন, বর্ণিতার সামনে কী.

মডেলিং থেকে অভিনয়ে

ক্যাফে আমব্রেলার আগে ২০২৩ সালে আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ অ্যানি–তে অভিনয় করেন নাযাহ নাওয়ার। তবে অ্যানি এখনো মুক্তির অপেক্ষায় থাকলেও ক্যাফে আমব্রেলা দিয়েই পর্দায় অভিষেক হয়েছে তাঁর। অভিনয়ে আসার আগে ফ্যাশন মডেলিং করতেন নাযাহ।

২০২৩ সালে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি। সেই সূত্র ধরেই অ্যানি সিরিজে অভিনয়ের সুযোগ আসে।

সিরিজটিতে যুক্ত হওয়ার গল্পও শোনালেন নাযাহ। কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হকের কাছ থেকেই প্রথম অডিশনের ডাক পান তিনি। তখন গল্প, পরিচালক কিংবা চরিত্র—কোনোটি সম্পর্কে বিস্তারিত জানতেন না।

নাযাহ বলেন, ‘ইয়াসির আল হক ভাইয়া আমাকে বলেছিলেন, একটা চরিত্র আছে, তুমি এসে গল্পটা শুনে যাও। তখনো জানতাম না পরিচালক কে, গল্পটা কী কিংবা চরিত্রটি কেমন। প্রথমে যেতে চাইনি। কারণ, তখন ফ্যাশন মডেলিং করছিলাম। অভিনয় করতে হলে একটু বেছে কাজ করতে চাইতাম। পরে ভাবলাম, গল্পটা শুনতে তো সমস্যা নেই। তাই গেলাম।’

গল্প ও নির্মাতা সম্পর্কে জানার পর কাজটিতে আগ্রহী হন নাযাহ। এরপর অডিশন দেন। তবে প্রথম অডিশনের পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো খবর পাননি তিনি। পরে আবার যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে।

নাযাহ বলেন, ‘প্রথম অডিশনের পর এক মাসের বেশি সময় কোনো আপডেট বা ফিডব্যাক পাইনি। আমিও খুব বেশি প্রত্যাশা করিনি। ভেবেছিলাম, হলে হবে, না হলে হবে না। এরপর একদিন আবার ফোন করে জানানো হয়, তাঁরা আমাকে আরেকবার দেখতে চান। তখন আবার অডিশন দিতে যাই। এরপর লুক টেস্ট ও ফাইনাল অডিশন হয়। শেষ পর্যন্ত নির্বাচিত হই। এভাবেই বেশ লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’

.

লাক্সের পর বদলেছে পরিচিতি

‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার মেয়ে নাযাহ নাওয়ার। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর কাজের জায়গায় মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন নাযাহ নাওয়ার। তবে এই পরিবর্তন ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেনি। নিজেকে এখনো আগের মতোই দেখেন তিনি।

নাযাহ বলেন, ‘লাক্সের কারণে আমার জীবন কতটা বদলে গেছে, সেটা বললে হয়তো ঠিক হবে না। তবে কাজের জায়গায় মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছে, সেখানে পরিবর্তন এসেছে। আগে যেসব কাজ করার স্বপ্ন দেখতাম, যেভাবে মানুষের কাছে পরিচিত হতে চাইতাম, সেগুলো ধীরে ধীরে বাস্তব হচ্ছে। আমি আগে যেমন ছিলাম, এখনো তেমনই আছি। শুধু স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে।’

.

গল্পই তাঁর কাছে গুরুত্বপূর্ণ

নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা—কোন মাধ্যমে কাজ করছেন, সেটি নিয়ে খুব একটা ভাবেন না নাযাহ নাওয়ার। তাঁর কাছে গুরুত্ব পায় গল্প, গল্পের বিষয়বস্তু ও নির্মাতা। ভালো গল্প ও চরিত্র পেলে যেকোনো মাধ্যমেই কাজ করতে আগ্রহী তিনি।

নাযাহ বলেন, ‘নাটক, ওটিটি কিংবা সিনেমা—কোন মাধ্যমে কাজ করছি, সেটার চেয়ে গল্পটা কেমন, এর থিম কী এবং পরিচালক কে, এগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। গল্প ভালো হলে যেকোনো মাধ্যমেই কাজ করতে চাই। কারণ, একটি ভালো গল্প মানুষের মনে অনেক দিন থেকে যায়।’

মনস্তাত্ত্বিক থ্রিলার ও প্রেমের গল্পের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তাঁর। নির্মাতাদের মধ্যে মেজবাউর রহমান সুমন, তানিম নূর, আবদুল্লাহ মোহাম্মদ সাদ, ভিকি জাহেদের কাজ ভালো লাগে তাঁর। আর অভিনয়শিল্পীদের মধ্যে বিপাশা হায়াতের অভিনয় ও ব্যক্তিত্বের ভক্ত তিনি।

অভিনয়ে নিয়মিত থাকতে চান নাযাহ। তবে কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। পাশাপাশি নিজের অভিনয়দক্ষতা বাড়ানোর চেষ্টাও করছেন।

.

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নাযাহ বলেন, ‘অভিনয় করতে আমার অনেক ভালো লাগে। আমি অভিনয়ের মধ্যেই থাকতে চাই। এখন ভালো ভালো কাজের অপেক্ষা করছি। যে কাজটা মনে হবে আমি করতে চাই, সেটার জন্য অপেক্ষা করব। যেন ভালো কিছু করতে পারি। পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। যতটুকু সময় পাওয়া যায়, গবেষণা করে নিজেকে উন্নত করার চেষ্টা করছি।’

সামনে কয়েকটি কাজ নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো কাজ চূড়ান্ত হয়নি বলে জানান নাযাহ।

নাযাহ নাওয়ারের জন্ম পাবনায়। তবে ছোটবেলা থেকেই ঢাকায় বেড়ে উঠেছেন তিনি। শৈশবের কিছু সময় কেটেছে টঙ্গীতে। পড়াশোনা করেছেন টঙ্গী পাইলট স্কুল ও মাইলস্টোন কলেজে। বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) স্নাতক করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv