1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও পাওয়া যায় - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও পাওয়া যায়

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

কারও প্রয়োজন এক কেজি, কারও দুই কেজি। আবার কেউ কিনছেন আধা কেজি, কেউবা মাত্র ২৫০ গ্রাম। ক্রেতার চাহিদামতো ওজন করে দেওয়া হচ্ছে রান্না করা গরুর মাংস। নেই নির্দিষ্ট পরিমাণে কেনার বাধ্যবাধকতা। যাঁর যতটুকু সামর্থ্য ও প্রয়োজন, তিনি ততটুকুই কিনতে পারছেন।

ঠাকুরগাঁও শহরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মো. ফারুক হোসেন। তাঁর উদ্যোগের নাম ‘হান্ডিবাড়ি’। প্রতি শুক্রবার শহরের দুড়ামাড়ি এলাকার রেশম কারখানার সামনে রান্না করা গরুর মাংস বিক্রি করছেন তিনি। প্রতি কেজি রান্না করা মাংসের দাম ৮৫০ টাকা। পানি ছাড়াই শর্ষের তেলে মাটির চুলায় রান্না করা হয় এই মাংস।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে দুড়ামাড়ি এলাকায় গিয়ে দেখা গেল, রেশম কারখানার সামনে টাঙানো হয়েছে রঙিন শামিয়ানা। এক পাশে বড় হাঁড়িতে চলছে মাংস রান্না। অন্য পাশে টেবিলে সাজানো প্লাস্টিকের বাটি। সকাল নয়টার দিকে ক্রেতারা আসতে শুরু করেন। ফারুক হাঁড়ি থেকে মাংস তুলে ডিজিটাল ওজনযন্ত্রে রাখা পাত্রে দিচ্ছেন। ক্রেতার চাহিদা অনুযায়ী মেপে দেওয়া হচ্ছে মাংস। কিছুক্ষণের মধ্যেই সেখানে ক্রেতাদের ভিড় জমে যায়।

.

ফারুকের রান্নার বেশ সুনাম

ফারুকের মাংস কিনতে এসেছিলেন ঠাকুরগাঁওয়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম। তিনি কিনলেন দুই কেজি। ফেরার পথে বললেন, দেশের বিভিন্ন বাজারে কাঁচা গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেখানে ৮৫০ টাকায় রান্না করা মাংস পাওয়া যাচ্ছে। আগে দাম ছিল ৮০০ টাকা। তবে এখন জিনিসপত্রের দামও বেড়েছে। ফারুকের রান্নার বেশ সুনাম রয়েছে।

আরেক ক্রেতা আহসান হাবিব বলেন, বাজার থেকে ৭৫০ টাকায় এক কেজি কাঁচা মাংস কিনলেও তা রান্না করতে তেল-মসলাসহ আরও খরচ হয়। সময়ও দিতে হয়। সেই তুলনায় ৮৫০ টাকায় এক কেজি রান্না করা মাংস পাওয়া তাঁর কাছে সাশ্রয়ী মনে হয়েছে।

জাকির হোসেনের ছোট বোনের বাড়ি পঞ্চগড়ের সাকোয়ায়। ‘হান্ডিবাড়ির’ মাংসের কথা ভাইয়ের কাছে শুনে তিনি খাওয়ার বায়না ধরেছেন। বোনের সেই আবদার পূরণ করতে দুই কেজি মাংস কিনেছেন জাকির। তিনি বলেন, হান্ডিবাড়ির মাংসের স্বাদ ভালো, দামও তুলনামূলক সাশ্রয়ী।

.

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হান্ডিবাড়ি’র মাংস বিক্রির ভিডিও দেখেছিলেন রাকিব হাসান। গত শুক্রবারের ভিডিও দেখে এবার নিজেই চলে এসেছেন। তাঁর ভাষ্য, ফেসবুকে ভিডিওটির বেশ ভালো সাড়া দেখেছেন। তাই সকাল সকাল এসে মাংস কিনেছেন।

ঠাকুরগাঁও রোড এলাকার গৃহিণী আসমা আক্তার এসেছেন বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য। তিনি বলেন, বাড়িতে মেহমান এলে মাংস রান্না করতে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই সেই ঝামেলা এড়াতে দুই কেজি মাংস কিনেছেন। কেনার আগে এক টুকরা খেয়ে দেখেছেন, স্বাদও বেশ ভালো।

শহরের একটি ছাত্রাবাসে থাকেন হাসিবুল হাসান। তাঁর এক বন্ধু বেড়াতে এসেছেন। বন্ধুকে আপ্যায়ন করতে কিনেছেন মাত্র ২৫০ গ্রাম মাংস। হাসিবুল বলেন, সাধারণত মাংসের দোকানে ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি করতে অনেক সময় অনীহা দেখানো হয়। কিন্তু এখানে যে যতটুকু চাইছেন, তাঁকে ততটুকুই দেওয়া হচ্ছে।

.

৪০ কেজি থেকে প্রায় তিন মণ

ফারুক হোসেন জানান, তিনি বিভিন্ন হোটেল ও অনুষ্ঠানে মাংস সরবরাহ করেন। ব্যবসার প্রয়োজনে তাঁকে গরু ও খাসি কিনতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই রান্না করা গরুর মাংস বিক্রির পরিকল্পনা করেন। তাঁর নিজের শৈশব কেটেছে অভাবের মধ্যে। গরুর মাংস কিনে খেতে না পারার কষ্ট তিনি জানেন। সেই অভিজ্ঞতা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন, যাতে একজন দিনমজুর থেকে শুরু করে সামর্থ্যবান মানুষ—সবাই নিজের প্রয়োজন অনুযায়ী মাংস কিনে খেতে পারেন।

ফারুক বলেন, চার সপ্তাহ আগে ৪০ কেজি মাংস রান্না করে বিক্রি শুরু করেন। প্রথম দিন মাত্র তিন ঘণ্টার মধ্যে সব মাংস বিক্রি হয়ে যায়। ক্রেতাদের সাড়া দেখে দ্বিতীয় সপ্তাহে ৬০ কেজি এবং তৃতীয় সপ্তাহে ৮০ কেজি মাংস রান্না করেন। গত শুক্রবার বিক্রি হয়েছে আড়াই মণ। আর এবার রান্না করেছেন প্রায় তিন মণ। ক্রেতাদের চাহিদায় সেটিও শেষ হওয়ার পথে।

.

ফারুক আরও জানান, প্রতি সপ্তাহে দেখেশুনে একটি দেশি গরু কেনেন। সেটি দোকানের সামনে বেঁধে রাখেন। পরে জবাই করে বড় হান্ডিতে মাংস রান্না করেন।

লাভের বিষয়ে ফারুকের বক্তব্য, কাঁচা মাংসের দামই কেজি প্রায় ৭৫০ টাকা। তিনি রান্না করা মাংস বিক্রি করছেন ৮৫০ টাকায়। খুব বেশি লাভ থাকে না। তবে ক্রেতারা যখন বলেন, তাঁর রান্না করা মাংস ভালো হয়েছে, তখনই সবচেয়ে বেশি ভালো লাগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv