1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
ভবিষ্যতের ‘আমি’র সঙ্গে কথা বলুন, বদলে যেতে পারে বর্তমান - Adi Bangla Tv
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ভবিষ্যতের ‘আমি’র সঙ্গে কথা বলুন, বদলে যেতে পারে বর্তমান

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

বয়োজ্যেষ্ঠ মানুষেরা নিজেদের অভিজ্ঞতা থেকে তরুণদের নানা পরামর্শ দেন। ‘বুড়োদের কথা’কে অনেক তরুণ অবশ্য গ্রহণ করতেও চান না। তবে কখনো কি ভেবে দেখেছেন, ভবিষ্যতের আপনি কী পরামর্শ দেবেন আজকের আপনাকে?

.

অতীত কিংবা ভবিষ্যতের আপনি কি কখনো বর্তমানের সঙ্গে কথা বলেন? প্রশ্নটি একটু অদ্ভুত মনে হতে পারে। কারণ, ‘টাইম মেশিন’ ছাড়া আপনি ইচ্ছেমতো সময়ের পথ পেরোতে পারবেন না। তবে বিষয়টি এত কঠিনও নয়।

.

আপনি চাইলেই আপনার অতীতের সঙ্গে কথা বলতে পারেন। অনেক সময় আপনি হয়তো ভাবেন, ‘কেন যে সেদিন ওই কাজ করলাম না?’ এই আক্ষেপ মেটাতে বর্তমানের আপনার কিন্তু আর কিছু করার নেই। তবু আপনি সেদিনের আপনাকে (অর্থাৎ অতীতের আপনাকে) লক্ষ্য করেই কথাটা বলছেন। আপনার অতীত আপনি জানেন। জানেন বর্তমানকেও। তাই এমনভাবে ভাবা সম্ভব। নিজের অতীতের সঙ্গে বর্তমান থেকে কথোপকথন চালানোও সহজ।

.

অষ্টাদশ শতকের দার্শনিকদের লেখায় ভবিষ্যতের ‘আমি’ বিষয়টি দারুণভাবে উঠে এসেছিল। একই বিষয় নিয়ে গবেষণা করছেন আধুনিক যুগের মনোবিজ্ঞানীরাও।
তবে মুশকিল হলো, ভবিষ্যতের আপনাকে আপনি এখনো চেনেন না। তাই তাঁর সঙ্গে আলাপচারিতা একটু কঠিন মনে হতে পারে। কিন্তু আপনি ভবিষ্যতে নিজেকে যেমন দেখতে চান, তেমনটা কল্পনা করে নিতে পারেন। আরও ভাবতে পারেন, আপনার পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তিত রূপটাকে। এই কল্পনা করে নিতে পারলে আপনি কথা বলতে পারবেন ভবিষ্যতের আপনার সঙ্গে। আপনার বর্তমানকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে সাহায্য করতে পারে এই কথোপকথন।

.

ভবিষ্যতের আপনার কাছে জানতে চাইতে পারেন বেশ কিছু বিষয়। তাতে বর্তমানে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সে সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে। নিজেকে প্রশ্ন করুন—

  • তুমি কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গর্বিত? কেন?

  • সময়ের সঙ্গে তুমি কীভাবে বদলেছ?

  • কোন কাজগুলো করার জন্য তোমার আক্ষেপ হয়?

  • কোন কাজগুলো না করার জন্য তোমার আক্ষেপ হয়?

  • কোন মানুষ বা কোন জিনিসগুলোর অভাব তুমি সবচেয়ে বেশি বোধ করো?

  • কোন সময়গুলোকে তুমি বারবার ফিরে পেতে চাও?

  • এখন আমার কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত?

  • কোন বিষয়গুলো নিয়ে এখন একটু কম ভাবলেও ক্ষতি নেই?

.নখ কাটার সময় এই ভুল করছেন না তো? জানলে আজ থেকেই বদলাবেন অভ্যাস.

বয়সের সঙ্গে ভাবনার জগৎ সমৃদ্ধ হয়। পরিণত হয় জীবনবোধ। নিজের ও অন্যের জীবনের পরিণতি থেকে অভিজ্ঞতাও হয়। এসব পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পর একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তরুণদের বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন। ‘টাইম ট্রাভেল’ করতে পারলে তরুণ বয়সের নিজেকেও তিনি একই ধরনের উপদেশ দিতেন। গবেষণার ফলাফল থেকে জানা যাচ্ছে তেমনটাই।

  • নিজের যত্ন নাও। ভালো থাকতে হলে সুস্থ থাকতেই হবে। সবার খেয়াল রাখতে গিয়ে নিজের শরীর বা মনকে অবহেলা করো না। মনের কথা শোনো। তবে খেয়াল রেখো, আজ যে কারণে তুমি জীবন দিতে প্রস্তুত, ১০ বছর পর সেটাই তোমার কাছে মূল্যহীন হয়ে পড়তে পারে।

  • সম্পর্কের যত্ন নাও। কাছের মানুষদের জন্য সময় বের করো। হয়তো যখন তুমি সময় ‘পাবে’, তখন সেই মানুষগুলোকে আর পাবে না। কিংবা মানুষগুলো থাকলেও সুন্দর সময়গুলো আর পাবে না।

  • ভুল মানুষকে এড়িয়ে চলো। জীবনসঙ্গী ও বন্ধু নির্বাচনে সতর্ক থাকো। অনেক বন্ধু থাকাটা জরুরি নয়। কিন্তু ‘ভালো বন্ধু’ থাকা জরুরি।

  • ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো।

  • সুযোগ এলে সদ্ব্যবহার করো। তবে অতিরিক্ত ঝুঁকি নিয়ো না।

  • নিজেকে ফাঁকি দিয়ো না। যা শেখার, তা শেখো। যা চর্চা করার, চর্চা করো। তোমার কাজ, তোমার কথা, তোমার আচরণ—এসবই পৃথিবীর বুকে তোমার চিহ্ন।

সূত্র: বিবিসি

.কীভাবে হবেন নিজের সেরা ভার্সন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv