1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত ক্রসিং বন্ধ করবে এস্তোনিয়া - Adi Bangla Tv
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত ক্রসিং বন্ধ করবে এস্তোনিয়া

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৪: ০৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪: ২১

রাশিয়ার সঙ্গে সব সীমান্ত ক্রসিং আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ এস্তোনিয়া। দেশটির একটি প্রতিরক্ষা সরঞ্জাম ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা নস্যাৎ করার পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঘটনার পেছনে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর নির্দেশনা ছিল বলে অভিযোগ করেছে তালিন।

রোববার এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সীমান্ত বন্ধের ঘোষণা দেন। তিনি বলেন, এস্তোনিয়ার প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানে হামলার নির্দেশ জিআরইউ দিয়েছিল—এ বিষয়ে স্পষ্ট প্রমাণ পাওয়ার পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সাখনা বলেন, ১ ডিসেম্বর থেকে এস্তোনিয়া-রাশিয়া সীমান্তের সব ক্রসিং বন্ধ থাকবে। রাশিয়ার শত্রুতামূলক কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। এস্তোনিয়ার নিরাপত্তা বিঘ্নিত করা, ভয় দেখানো কিংবা অস্থিতিশীলতা তৈরির যেকোনো চেষ্টার জবাব দেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সিদ্ধান্তের কথা ফিনল্যান্ড, লাতভিয়া ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদেরও জানিয়েছেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল জানান, শনিবার রাতে রাজধানী তালিনের উত্তরে ভিমসি এলাকায় দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে নাশকতার চেষ্টা চালানো হয়। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। এস্তোনিয়ার প্রধান কৌঁসুলি অ্যাস্ট্রিড আসি সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা সবাই লাতভিয়ার বাসিন্দা। তাঁদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তারে আদালতের অনুমতি চেয়েছে প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রতিষ্ঠানের ভবনে ঢুকে জানালা ভেঙে ভেতরে দাহ্য তরল ঢেলে আগুন ও বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় পরিকল্পনা ব্যর্থ হয়। এ ঘটনায় কেউ আহত হননি। প্রতিষ্ঠানের উৎপাদন ও সরবরাহ কার্যক্রমেও উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

থ্রিওড সিস্টেমস নজরদারি ও আক্রমণকারী ড্রোন তৈরি করে। প্রতিষ্ঠানটি এস্তোনিয়ার প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ।

ইউরোপের বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধের’ অভিযোগ

প্রধানমন্ত্রী মিখাল এ ঘটনাকে ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার বৃহত্তর ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার অভিযোগ, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন কমানো এবং রাশিয়ার ওপর চাপ দুর্বল করতেই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি বলেন, এস্তোনিয়াকে ভয় দেখানো বা ইউক্রেনের প্রতি দেশটির সমর্থন কমিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত আগস্টেও তালিনভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান মিলরেমে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল। ওই ঘটনায় কয়েকজন লাতভিয়ার নাগরিককে আটক করা হয়। এস্তোনিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ ওই ঘটনার সঙ্গেও রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল।

এস্তোনিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর কৌশল নিতে পারে রাশিয়া। শেনজেন অঞ্চলে অবাধে চলাচলের সুযোগ থাকায় অপরাধজগতের সদস্য ও আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের এ ধরনের কাজে নিয়োগ করা হতে পারে বলে তাদের আশঙ্কা।

এস্তোনিয়ার সীমান্ত বন্ধের ঘোষণার বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেন, মস্কো বিষয়টি যাচাই করে দেখবে। তবে এস্তোনিয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে একে ‘আগ্রাসী ও লাগামহীন রুশবিদ্বেষের’ আরেকটি প্রকাশ হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এস্তোনিয়া বর্তমানে রাশিয়ার সঙ্গে নারভা, লুহামা ও কোইদুলা—এই তিনটি স্থলসীমান্ত ক্রসিং দিয়ে মানুষ ও পণ্য চলাচলের সুযোগ দেয়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে চালু থাকা স্থলপথগুলোর মধ্যে এগুলো অন্যতম।

তবে নারভা ক্রসিং দিয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে যানবাহন চলাচল বন্ধ রেখেছে রাশিয়া। সেখানে এখনো পথচারীদের পারাপারের সুযোগ রয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ১ ডিসেম্বর থেকে এস্তোনিয়া-রাশিয়া সীমান্তের তিনটি ক্রসিংই বন্ধ হয়ে যাবে। কত দিনের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য এস্তোনিয়া ইউক্রেনের অন্যতম সমর্থক দেশ। ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে। সাম্প্রতিক নাশকতার অভিযোগ ও সীমান্ত বন্ধের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

সূত্র: রয়টার্স, দ্য জাপান টাইমস, এএফপি ও ইআরআর

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv