1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী - Adi Bangla Tv
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০: ৫৯

বৈশ্বিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিমালা, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশ্ব বিমান পরিবহন খাতে দ্রুত পরিবর্তন, যাত্রীসংখ্যা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের চাহিদার পরিপ্রেক্ষিতে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের জন্যও বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো, অবকাঠামো আধুনিকায়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরিতে সম্মেলনটি তাৎপর্যপূর্ণ।

সোমবার স্থানীয় সময় সকালে মন্ট্রিলে আইকাওয়ের সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন।

এতে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে সম্মেলনে যোগ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান।

২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে আইকাও।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য, ‘পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা।’

সম্মেলনের উদ্বোধনী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের ভবিষ্যৎ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে বিমান পরিবহন খাতের বর্তমান পরিস্থিতি, যাত্রীসেবা, শিল্পের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপসহ আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার নেভিগেশন ও এয়ারলাইনস খাতের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংস্থা নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।

আইকাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি।

সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ হাজার ২৪০ কোটিতে পৌঁছাতে পারে। বাড়তি যাত্রীচাপ সামাল দিতে বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, কার্যকর নিয়ন্ত্রক কাঠামো এবং বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে। এ কারণে এবারের সম্মেলনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থায়নের বিকল্প ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের জন্যও এসব বিষয় বিশেষভাবে প্রাসঙ্গিক। দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বিমানবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন, নতুন উড়োজাহাজ সংগ্রহ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে আকাশপথে দেশের যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

এ ক্ষেত্রে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় সাম্প্রতিক অগ্রগতিও বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিটে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি উঠে এসেছে। এই অগ্রগতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে চায় সরকার।

এদিকে সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে অনুষ্ঠিত হবে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন। এতে আইকাও কাউন্সিলের সদস্যসংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্যরাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে।

সম্মেলনের শেষ পর্যায়ে সদস্যরাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণেরও কথা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv