1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ভয় দেখিয়ে নয়, জনগণের মন জয় করে ভোট পেতে চাই: খোরশেদ আলম।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক, সাভার:

আসন্ন সাভার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌর মেয়র পদপ্রাথী মোঃ খোরশেদ আলম। মঙ্গলবার সকালে পৌরসভার নামাবাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম গত ৫ আগস্ট পরবর্তী সময়ের স্মৃতিচারণ করে বলেন, “৫ আগস্টের পর আমিই প্রথম বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম। স্পষ্টভাবে বলেছিলাম—সরকার পরিবর্তন হলেও কোনো সনাতন ধর্মাবলম্বীর বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা লুটপাট চালানো যাবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস দেখাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমি আপনাদের ওপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। আমি চাই আপনাদের সেবা করে মন জয় করতে এবং আপনাদের ভালোবাসার ভোটে আগামী পৌর নির্বাচনে বিজয়ী হতে। সুন্দর সাভার গড়তে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ​সোলাইমান ফকির সুমন-এর সভাপতিত্বে ও মোঃ সাইফুল ফকির-এর সঞ্চালনায় সভায় ৪ নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে খোরশেদ আলমের ভূমিকার প্রশংসা করেন।

 

Please Share This Post in Your Social Media

Comments (0)

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv