1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  4. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  5. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নরসিংদির রায়পুরা সন্ত্রাসের স্বর্গরাজ্য

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

 

নরসিংদির রায়পুরা সন্ত্রাসের স্বর্গরাজ্য

আদি বাংলা ডেক্স:-

সূত্র -সাংবাদিক জুলকার নাইন সায়ের, র ফেসবুক পোস্ট

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সংগঠিত হয়েছে স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত প্রায় ২০০ সন্ত্রাসীর এক বাহিনী। জুলাই-আগষ্ট ২০২৪ গণঅভ্যুত্থান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্রের কিছু অংশ এদের হাতে পৌঁছেছে, যা নিয়ে নিজস্ব এক অপরাধ চক্র তৈরি করেছে চিহ্নিত কিছু স্থানীয় সন্ত্রাসী আর এতে ভিড়েছে নিলক্ষা, মির্জারচর সহ আরো কিছু দুর্গম চরাঞ্চলের অপরাধীরা।

 

৫ আগষ্ট পরবর্তী সময়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের কাজে লিপ্ত হয়ে অত্র এলাকার ভয়াবহ ক্ষতি সাধণ করেছে এই সন্ত্রাসীরা। তাদের বেপরোয়া কার্যকলাপে ইতোমধ্যেই মির্জারচর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা — এই জনপদের মানুষ এদের কাছে একপ্রকার জিম্মি হয়েই দিন কাটাচ্ছেন বলে তাঁরা জানিয়েছেন।

এই অপরাধ চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা গেছে জনৈক মিন্টু কমিশনার, আফজাল মেম্বার (ফকিরের চর, শ্রীনগর ইউনিয়ন), নূরুল ইসলাম (মির্জারচর)’কে, এই চক্রের অস্ত্র ও মাদকের নিয়ন্ত্রণ করেন আবিদ হাসান রুবেল, ঘোড়া কামাল, আজান চৌধুরী (শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান), আবু নূর চেয়ারম্যান (যিনি নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়েছেন), আশরাফুল হক (বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান), রাতুল হাসান (বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান), হারুন মিয়া, নজরুল ইসলাম, মোঃ হান্না সহ আরো শতাধিক সদস্য

 

Please Share This Post in Your Social Media

Comments (0)

More News Of This Category
© All rights reserved © 2025 adibanglatv