1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার ঢাকার মঞ্চে - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার ঢাকার মঞ্চে

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ Time View
পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার ঢাকার মঞ্চে
পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার ঢাকার মঞ্চে

স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মানুষ কখনো কখনো পাড়ি দেয় অচেনা পথ, আর সেই পথই তাকে ফিরিয়ে দেয় নিজের কাছে। আত্মঅন্বেষণ, নিয়তি ও স্বপ্নপূরণের এমনই এক প্রতীকী যাত্রার গল্প নিয়ে ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর আলোচিত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আন্দালুসিয়ার এক তরুণের মিসরীয় পিরামিডের উদ্দেশে দীর্ঘ অভিযানের গল্প এবার নাট্যরূপে জীবন্ত হবে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নাটকে। নাট্যদল এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনাটি মঞ্চে আসছে আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর। নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ, নির্দেশনায় তালহা জোবায়ের।

​দ্য আলকেমিস্ট উপন্যাসের মূল বার্তা হলো- ‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে।’ এই সর্বজনীন দর্শন এবং জীবনের পরম সত্যকে নাট্যমঞ্চের রূপ দেওয়া হয়েছে নিপুণভাবে।

এক্টোম্যানিয়া’র দলপ্রধান ও নির্দেশক তালহা জুবায়ের বলেন, ‘বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুরদৌড় খেলায় এমনভাবে ব্যস্ত হয়ে আছি, প্রায়ই ভুলে যাই জীবনে কী করতে চেয়েছিলাম। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা অর্জন করার জন্য আমরা জন্ম নিয়েছি। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এই প্রযোজনা, যা আমাদের ভেতরে স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে।’

নির্দেশক জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নাটকের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এরপর ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় দ্বিতীয় ও সন্ধ্যা ৭টায় তৃতীয় শো এবং ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় চতুর্থ ও সন্ধ্যা ৭টায় পঞ্চম শো মঞ্চস্থ হবে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সালাউদ্দিন ইভান, কামরুল তিহান, ফাতেমা ইলমা, সায়েরা আকতার, মাহবুবা মৌ, সানবি মীর, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, মইনুল বাপ্পী, বরিষ-ধরা, সাকিব শুভ, ঐশি রায়, দিবাকর জিতু, সাদ, রিহাদ ইসলাম, আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র ও জনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv