1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে রাবিতে প্রশাসনিক সংবাদ বয়কট - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে রাবিতে প্রশাসনিক সংবাদ বয়কট

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৪ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনিক সব ধরনের সংবাদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকরা। সোমবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনে সাংবাদিক সংগঠনগুলোর এক জরুরি সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির সভায় জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে প্রকৃত অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তিন দিনের সময় চেয়েছে। এই সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের সংবাদ প্রচার করা হবে না বলে ঘোষণা দেন তিনি।

এর আগে, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং জড়িতদের নাম উল্লেখ করে মামলা দায়ের, গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকেই আন্দোলন শুরু করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন, যার ভেতরেই আটকা পড়েন উপাচার্য ও উপ-উপাচার্যরা। প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন এবং পরে প্রশাসনের উচ্চপদস্থরা জরুরি বৈঠকে মিলিত হন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv