1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
লালমনিরহাটে বুলডোজারে বাড়ি ভাঙচুর: ১৭ জনের বিরুদ্ধে মামলা - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

লালমনিরহাটে বুলডোজারে বাড়ি ভাঙচুর: ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির ও আইনজীবী হুমায়ুন কবিরের বসতবাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ঘটনায় ভুক্তভোগী আইনজীবী হুমায়ুন কবির নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন, যা পুলিশ নথিভুক্ত করেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত সোমবার বিকেলে ৩৫ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল বুলডোজার নিয়ে নবাবেরহাটে ওই আইনজীবীর বাড়িতে হামলা চালায়। সে সময় আইনজীবী হুমায়ুন কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও টেনেহিঁচড়ে অপদস্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আইনজীবীর ভাষ্যমতে, ঘটনার সময় জরুরি সেবার ট্রিপল নাইনে ফোন দেওয়া হলেও ঘটনাস্থলের অদূরে থাকা পুলিশ পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়, ততক্ষণে হামলাকারীরা সীমানাপ্রাচীর সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। মারধরের শিকার হয়ে বর্তমানে এই আইনজীবী চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সোমবার বিকালে পৌর শহরের নবাবেরহাট এলাকায় ওই ভাংচুর করে ৩৫ থেকে ৪০ জনের একটি দল। সোমবার দুপুরে তিনি আদালত চত্বরে অবস্থানকালে বাড়ি থেকে ফোনে জানতে পারেন যে, বুলডোজার নিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ জন লোক তাদের বাড়ির সামনে এসে দেয়াল ভাঙচুর করছে। পরে তিনি দ্রুত বাড়িতে গিয়ে তাদের বাধা দেন।

সংবাদ সম্মেলনে আইনজীবী হুমায়ুন কবির ও তার ভাই ফিরোজ কবির অভিযোগ করেন, পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকলেও পেশিশক্তি ব্যবহার করে দেয়াল ভেঙে ফেলা হয়েছে। ওই আইনজীবীর দাবি, এই হামলার পেছনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত। এদিকে, একই এলাকায় পাল্টা সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষ ফরহাদ আলম সম্রাট দাবি করেছেন, ভেঙে দেওয়া জমিটির প্রকৃত মালিক তিনি নিজেই।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, পুরো ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবি পার্টি। দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তারা ফিরোজ কবিরের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন যে, এমন কর্মকাণ্ড সভ্য রাষ্ট্রের পরিপন্থী এবং এটি বিরোধী রাজনৈতিক মতের ওপর দমন-পীড়নের একটি নগ্ন উদাহরণ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দিনদুপুরে একজন রাজনৈতিক কর্মীর বাড়ি ভেঙে দেওয়া কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের চিত্র হতে পারে না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv