মো রুহুল আমিন আলামিন, নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য, গত ২৩ শে এপ্রিল ওই এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল। সহযোগিতা প্রদানকালে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “গত ২৩ শে এপ্রিল সাভারে ০৫ টি বাড়ি আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়েই আমি অত্যন্ত বিচলিত হই। আজ এই অসহায় পরিবারগুলোর পাশে সামান্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে পেরে আমার খুব ভালো লাগছে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আকস্মিক এই সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইউনুস খান, কাউন্সিলর পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, সাভার পৌরসভা। রাশেদুজ্জামান বাচ্চু। হযরত আলী, সহ-সভাপতি, পাথালিয়া ইউনিয়ন বিএনপি। পৌর ছাত্রদল সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Comments (0)
You must be logged in to post a comment.