1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা ও দেশজুড়ে সহিংসতায় ১৪ বিশিষ্ট নাগরিকের নিন্দা - Adi Bangla Tv
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা ও দেশজুড়ে সহিংসতায় ১৪ বিশিষ্ট নাগরিকের নিন্দা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২০: ১৬

লন্ডনে জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলা এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক। হামলাকারীদের যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন তারা। একইসঙ্গে দেশে চলমান অগ্নিসংযোগ ও বোমা হামলা দমনে কঠোর ব্যবস্থা এবং জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ১৬ নভেম্বর লন্ডনে হামলাকারীরা সংসদ সদস্য নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের গুরুতর শারীরিক ক্ষতি করার চেষ্টা করে। একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ছয়জন ব্রিটিশ নাগরিক এ হামলায় আহত হন। তাদের কয়েকজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

বিশিষ্ট নাগরিকেরা বলেন, বিদেশের মাটিতে এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির একটি সমন্বিত, আন্তঃরাষ্ট্রীয় তৎপরতার অংশ। জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে নথিভুক্ত জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানকালের গণহত্যা, গুম ও নৃশংসতার জন্য অনুশোচনা না করে ক্ষমতাচ্যুত সরকারের অনুগতরা দেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচিত সরকার ও জুলাই বিপ্লবের শক্তিকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

দেশের ভেতরের পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের কর্মীরা দেশজুড়ে থানায় এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের নেতা নুসরাত তাবাসসুম এবং ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি। বেসামরিক নাগরিকদের ওপর হামলা, বেসামরিক স্থাপনায় বোমা হামলা ও গণপরিবহনে অগ্নিসংযোগে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নোবেলজয়ী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিন ডজনেরও বেশি শাখায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দেশে-বিদেশে এ সহিংসতাকে ‘ন্যক্কারজনক’ ও গণতান্ত্রিক প্রতিবাদের সব মানদণ্ডের পরিপন্থী আখ্যা দিয়ে বিবৃতিদাতারা বলেন, বাংলাদেশ যেন ভয়ের রাজনীতির কাছে জিম্মি না হয়, সে জন্য দায়ীদের—তারা যেখানেই থাকুক—সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে।

বিদেশে বাংলাদেশি নাগরিক ও নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগসহ জোরালো ও দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তাঁরা। পাশাপাশি লন্ডনের হামলার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত এবং যুক্তরাজ্যের ভূখণ্ড যেন পলাতকদের সহিংস কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থল না হয়, তা নিশ্চিত করতে ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সই করেছেন অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ ও ড. এম. ফৌজুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদিলুর রহমান খান, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, ফারুক-ই-আজম বীর প্রতীক, নারী অধিকারকর্মী ফরিদা আখতার, ব্রতীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সমাজবিজ্ঞানী শারমীন সোনিয়া মুরশিদ, উদ্যোক্তা শেখ বশির উদ্দীন, অধ্যাপক ড. এ এফ এম খালেদ হোসেন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, উন্নয়নকর্মী নুরজাহান বেগম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv