1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ছাত্রদলের - Adi Bangla Tv
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ছাত্রদলের

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০: ৩২

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাঙা বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। লকডাউন ইস্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে দলের নেতাকর্মীরা এ চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে নেতাকর্মীরা শামীম ওসমানের জামতলার ভাঙা বাড়ির সামনে জড়ো হয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে তারা বাড়িটিতে আগুন দিতে পারেননি। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে এলাকায় মহড়া দেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শামীম ওসমানের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর থেকেই বাড়িটি ফাঁকা পড়ে আছে। বাড়িটিতে এখন কোনো নিরাপত্তাকর্মীও নেই। একসময়ের জৌলুশপূর্ণ ডুপ্লেক্স বাড়িটি এখন ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv