

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২০: ৫৩
থাইল্যান্ডের ব্যাংককে আজ বৃহস্পতিবার বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো এএফসি অ্যাওয়ার্ডস-২০২৬। এবার এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমটি হলো ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুট ফুটবল (সিলভার)’। আর পরেরটি হলো ‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’। বাংলাদেশের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস।
চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল বাফুফে এবং উভয় ক্যাটাগরিতেই পুরস্কার অর্জন করেছে। দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের ধারাবাহিক কার্যক্রম ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখা হচ্ছে। এর আগে ২০২৫ সালে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবলের ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাফুফে। এর মাধ্যমে টানা দুবছর এএফসির গ্রাসরুটস ফুটবলে স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ। পাশাপাশি এবার মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতেও এসেছে বিশেষ সম্মাননা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.