1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
পতিত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে ইউট্যাব - Adi Bangla Tv
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

পতিত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে ইউট্যাব

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৪: ০৬

পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সাধারণ শিক্ষকদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ কর্মসূচির কথা জানানো হয়।

নোটিশে ইউট্যাবের সদস্যদের উদ্দেশে বলা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পতিত ফ্যাসিবাদী অপশক্তি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে উসকানিমূলক তৎপরতা, ঝটিকা মিছিল ও ককটেল নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

নোটিশে ইউট্যাব নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজকে রাজপথ ও ক্যাম্পাসে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

এ অবস্থায় ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের প্রতিটি ইউনিটকে নিজ নিজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষকদের ব্যানারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ ও আহ্বান জানানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv