1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
হাসপাতালের সামনে ডিভাইডার, ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার রোগীদের - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

হাসপাতালের সামনে ডিভাইডার, ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার রোগীদের

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০: ৩৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী, হুইলচেয়ার ব্যবহারকারী, স্ট্রেচারে থাকা রোগী এবং গর্ভবতী নারীদের জন্য মহাসড়ক পার হওয়া অত্যন্ত কঠিন। হাসপাতালের সামনে পর্যাপ্ত আলোকসজ্জা ও দৃশ্যমান সতর্কতামূলক নির্দেশনা না থাকায় রাতে ঝুঁকি আরও বাড়ে। ঢাকা থেকে আসা রোগীবাহী যানবাহনগুলো সরাসরি হাসপাতালে প্রবেশ করতে না পেরে অনেক দূরে গিয়ে ঘুরে আসতে হয় বলে অভিযোগ রয়েছে। আবার হাসপাতাল থেকে বের হয়ে চট্টগ্রামমুখী গন্তব্যে যেতে গিয়েও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনকে বাড়তি পথ পাড়ি দিতে হয়; কোনো কোনো ক্ষেত্রে উল্টো পথে চলাচলের ঝুঁকিও তৈরি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্য, সীতাকুণ্ড পৌর এলাকা ছাড়াও শিল্পাঞ্চল, উপকূলীয় জনপদ, পাহাড়ি জনবসতি এবং মিরসরাইয়ের বারইয়ারহাটসংলগ্ন এলাকার মানুষও এ হাসপাতালের ওপর নির্ভরশীল। মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তি ও শিল্পকারখানায় দুর্ঘটনার শিকার শ্রমিকদেরও এখানে চিকিৎসার জন্য আনা হয়। ফলে হাসপাতালের সামনে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকা শুধু রোগীদের দুর্ভোগ নয়, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের দাবি, এ পথে মহাসড়ক পার হতে গিয়ে ইতিপূর্বে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের কর্মচারী শফি রাতে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন এবং আরেক ব্যক্তি আহত হন। এ ছাড়া সোহেল ও রুবেল নামের আরও দুজনের আহত হওয়ার ঘটনার কথাও জানিয়েছেন তারা।

এর আগে ২০১৬ সালের ২৯ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিসের সামনে নিরাপদ ইউটার্ন না থাকায় জরুরি যানবাহনের অতিরিক্ত পথ ঘুরে যাওয়ার দুর্ভোগ তুলে ধরা হয়েছিল। প্রায় এক দশক পরও হাসপাতালের সামনে রোগীদের নিরাপদ পারাপারের প্রশ্নটি নতুন করে সামনে আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসী ও রোগীদের স্বজনদের দাবি, বিশেষজ্ঞ দলের পরামর্শে শুধু একটি ফুটওভারব্রিজ নির্মাণ করলেই সমস্যার পূর্ণ সমাধান হবে না। অসুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী ও স্ট্রেচারে থাকা রোগীদের চলাচলের উপযোগী র‍্যাম্প বা বিকল্প প্রবেশব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে মহাসড়কের দুই পাশে পর্যাপ্ত সড়কবাতি, আলোকিত সতর্কতামূলক সাইনবোর্ড, হাসপাতাল নির্দেশক চিহ্ন এবং অ্যাম্বুলেন্সের নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে প্রকৌশলগত সমীক্ষার ভিত্তিতে ডিভাইডার ও ইউটার্ন ব্যবস্থাও পুনর্বিন্যাস করতে হবে। তাদের প্রত্যাশা, বিশেষজ্ঞ দলের পরামর্শ ও সড়ক বিভাগের আশ্বাস যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে; দ্রুত বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালের সামনে রোগীদের জীবনের ঝুঁকি ও দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বির আহমেদ প্রিন্স বলেন, সীতাকুণ্ড উপজেলা এখন অনেকটা উপশহরের মতো। এখানে পাশাপাশি অনেক শিল্পকারখানা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং বিস্তীর্ণ প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে। এসব এলাকার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ দিন-রাত মহাসড়ক পার হয়ে ডিভাইডার টপকে রোগীদের হাসপাতালে আসতে হচ্ছে। এতে তাঁরা জীবনের ঝুঁকি নিচ্ছেন। বিশেষ করে রাতের অন্ধকারে ঝুঁকি আরও বেশি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, অনেক সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি রোগীবাহী গাড়িকে কয়েক কিলোমিটার উল্টো পথে চলাচল করতে হয়। হাসপাতালের সামনেই ডিভাইডার থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাত নামলেই হাসপাতালের সামনের গোটা এলাকা অন্ধকার হয়ে যায়। সড়কে পর্যাপ্ত বাতি নেই, সড়ক ও জনপথ বিভাগের কোনো দৃশ্যমান নির্দেশনামূলক সাইনবোর্ডও নেই। গর্ভবতী নারী ও বয়স্ক রোগীদের ঢাকা অভিমুখী লেন থেকে সরাসরি হাসপাতালে আসার সুযোগ নেই। তাদের কয়েক কিলোমিটার দূরে গিয়ে ঘুরে আসতে হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, সীতাকুণ্ড সরকারি হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। অথচ হাসপাতালের সামনেই ডিভাইডারের কারণে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের মহাসড়ক পারাপার হতে হচ্ছে। হাসপাতালের রোগীদের নিরাপদে পারাপারের জন্য একটি সুব্যবস্থা করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv