

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯: ৫৯
পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ঘিজার জেলায় যাত্রীবাহী একটি ভ্যান ইয়াসিন নদীতে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
উদ্ধার কর্মকর্তারা জানান, ভ্যানটি গিলগিট থেকে ইয়াসিন উপত্যকার হুন্দুর গ্রামে যাওয়ার পথে নোহ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রথমে পাঁচজনের লাশ উদ্ধার করেন। পরে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ায়।
আহত তিনজনকে ঘিজার জেলার রাজধানী গাহকুচের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে অন্ধকারের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ । এ কাজে সহায়তার জন্য গিলগিট থেকে বিশেষ জল উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এর কয়েক দিন আগে, গত ৭ নভেম্বর হুনজা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে আটজন নিহত ও ৩০ জন আহত হন।
এছাড়া ২০২৪ সালের মে মাসে দিয়ামের জেলায় বাস খাদে পড়ে ২০ জন নিহত এবং ২১ জন আহত হন। পাহাড়ি সড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যান চলাচল ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড মোটরওয়ে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.