1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, তিনিই হতে যাচ্ছেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, তিনিই হতে যাচ্ছেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ০৮ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ১০

সাবেক হেলিকপ্টার প্রকৌশলী ইলসে আইগনারের রাজনীতিতে পথচলার শুরুটা মোটেও সহজ ছিল না । অবিবাহিত হওয়ার কারণে একসময় নিজ শহরের মেয়র পদে প্রার্থী হওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছিলেন তিনি। অথচ সময়ের পরিক্রমায় সেই আইগনারই এখন জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন।

১৯৯০-এর দশকের শুরুর দিকে মাত্র ২৭ বছর বয়সে নিজের জন্মশহর বাভারিয়ার ফেল্ডকির্খেন-ভেস্টারাম পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন আইগনার। কিন্তু তৎকালীন রক্ষণশীল দলের নেতারা তাকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে রাজি হননি। তাদের আপত্তির কারণ ছিল তার অবিবাহিত থাকা। দলীয় নেতাদের ধারণা ছিল, বিয়ে না করার কারণে তার ব্যক্তিগত অবস্থান ও জীবনযাপন সম্পর্কে অস্পষ্টতা রয়েছে। ফলে সে সময় রাজনৈতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার পথে বাধার মুখে পড়েন তিনি।

তবে সেই বাধা পেরিয়ে দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজের অবস্থান তৈরি করেছেন আইগনার। এখন জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তার রাজনৈতিক জীবনের পুরোনো ঘটনাগুলোও নতুন করে আলোচনায় আসছে।

রাজনৈতিক পরিচিতি ও সম্ভাব্য উচ্চপদে যাওয়ার আলোচনার বাইরে আইগনারের ব্যক্তিগত জীবন বেশ সাদামাটা। তিনি এখনো নিজের জন্মশহর ফেল্ডকির্খেন-ভেস্টারামেই বসবাস করেন। প্রায় ১০ হাজার মানুষের এই ছোট শহরে পরিবারের তিন প্রজন্মের সদস্যদের সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের কাছে আইগনার পরিচিত ‘দি ইলসে’ নামে। শহরের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন আয়োজনে নিয়মিত অংশ নেন তিনি। কখনো সাইকেল চালিয়ে বাজারে যান, আবার কখনো স্থানীয় উন্নয়নমূলক উদ্যোগের অংশ হিসেবে নতুন বায়ুবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানেও উপস্থিত থাকেন।

রাজনীতির উচ্চপর্যায়ে অবস্থান করলেও নিজের শেকড় ও স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন আইগনার। একসময় বৈবাহিক অবস্থানের কারণে যাকে মেয়র পদে প্রার্থী হিসেবে গ্রহণ করতে চাননি দলের নেতারা, সেই তিনিই এখন জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কেন্দ্রে রয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv