

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ৪১
বাহরাইন লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া দুটি হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে কেউ হতাহত হননি এবং কোনো স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর আলজাজিরার।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, আইআরজিসি বাহরাইনের দিকে দুটি হামলাকারী ড্রোন পাঠিয়েছিল। মার্কিন বাহিনী সেগুলো আকাশেই ধ্বংস করে দেয়।
এদিকে, দিনের শুরুতে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আর্লি ওয়ার্নিং রাডার’ বা আগাম সতর্কতামূলক রাডারে হামলার বিষয়ে আইআরজিসির দাবিও প্রত্যাখ্যান করেছে সেন্টকম।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Leave a Reply
You must be logged in to post a comment.