1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ০৭

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ঘুম থেকে উঠে মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের খবর পেলেও বিশ্বজুড়ে প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা এই সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। শুক্রবারও বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক সেবা ব্যবহারে বিঘ্ন ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার মানুষ যখন ঘুমিয়ে ছিলেন, তখন অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাজ্যে ব্যাপকভাবে এ বিপর্যয়ের প্রভাব ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ায় স্কুল, আদালত ও সরকারি সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। জাপানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাজ্যে স্কুল, পুলিশ বিভাগ ও জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসও এর প্রভাবের মুখে পড়েছে।

প্রায় ১৮ ঘণ্টা আগে শুরু হওয়া এই বড় ধরনের বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। তবে মাইক্রোসফট জানিয়েছে, এ ঘটনার সঙ্গে কোনো ধরনের ক্ষতিকর বা সাইবার হামলার সম্পৃক্ততার প্রমাণ তারা এখনো পায়নি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপ, জাপান ও উত্তর আমেরিকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক সেবা এখনো সমস্যার মুখে রয়েছে।

প্রভাবিত সেবাগুলোর মধ্যে রয়েছে—

• এক্সচেঞ্জ অনলাইন: আউটলুকের ওয়েব সংস্করণ ব্যবহার করে ই-মেইল ইনবক্সে প্রবেশ করতে পারছেন না অনেক ব্যবহারকারী।

• মাইক্রোসফট ৩৬৫ এডুকেশন: অ্যাসাইনমেন্ট, রিডিং প্রগ্রেস ও স্পিকার প্রগ্রেসের মতো শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

• মাইক্রোসফট কোপাইলট ৩৬৫: ওয়েব ও ডেস্কটপ অ্যাপে কোপাইলট চ্যাট চালু করা কিংবা প্রশ্নের উত্তর পেতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।

• মাইক্রোসফট টু ডু: অ্যাপটি লোড না হওয়া এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিপর্যয়ের কারণ ও পুরোপুরি স্বাভাবিক হওয়ার সময় সম্পর্কে মাইক্রোসফট এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv