1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২২: ১১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২২: ২০

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগদান করেন তিনি।

এর আগে গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে জিয়াউদ্দিন সিকদারকে বিডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’-এর ৭(২) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তবে রাজনৈতিক দলের নেতা হিসেবে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে বিএনপির একাধিক নেতার নাম আলোচনায় ছিল। তাদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সিকদারকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

জিয়াউদ্দিন সিকদার দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে সক্রিয়। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার হামলা, মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হন।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় হামলার শিকার হন তিনি। ওই সময় তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই ঘটনায় তিনি গুরুতর আহত হন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পর এবার একটি রাষ্ট্রীয় উন্নয়ন প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্ব পেলেন তিনি।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউদ্দিন সিকদারের সামনে বড় চ্যালেঞ্জ হবে বরিশাল নগরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা। অপরিকল্পিত নগর সম্প্রসারণ রোধ, জলাবদ্ধতা নিরসন, খাল ও জলাশয় সংরক্ষণ, আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন নগরবাসী।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার আমার দেশ-কে বলেন, বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে তিনি যোগদান করেছেন। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জিয়াউদ্দিন সিকদার বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি অবিচল ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার হয়ে গুরুতর আহত হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছপা হননি।

নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। বরিশালকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে বরিশালবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv