1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
জেমিনাইতে যুক্ত হচ্ছে মেমোরি সামারি, যে সুবিধা পাওয়া যাবে - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

জেমিনাইতে যুক্ত হচ্ছে মেমোরি সামারি, যে সুবিধা পাওয়া যাবে

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট জেমিনাই ব্যবহারকারীদের সঙ্গে আগের কথোপকথনের বিভিন্ন তথ্য মনে রাখতে পারে। এসব তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে নির্দিষ্ট ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী উত্তর দেয় চ্যাটবটটি। তবে সময়ের সঙ্গে ব্যবহারকারীর পছন্দ বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন হয়। আবার সংরক্ষণ করা কোনো তথ্য ভুলও হতে পারে। এ সমস্যা সমাধানে ‘মেমোরি সামারি’ নামের নতুন সুবিধা চালু করছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে জেমিনি ব্যবহারকারীর সম্পর্কে কী কী তথ্য মনে রেখেছে, তা এক জায়গায় দেখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যাবে।

.

গুগলের তথ্যমতে, মেমোরি সামারিতে ব্যবহারকারীরা শুধু নিজেদের সংরক্ষণ করা তথ্যই দেখতে পারবেন না, চাইলে ভুল তথ্য সংশোধন বা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে পারবেন। যেমন কারও কর্মস্থল পরিবর্তন হলে পুরোনো কর্মস্থলের তথ্য মুছে নতুন তথ্য যোগ করা যাবে। একইভাবে নিজেদের পছন্দের ধরন সম্পর্কে নতুন তথ্য যুক্ত করা যাবে। এ ছাড়া জেমিনাইয়ে মেমোরি অপশনে কখন কোন তথ্য যুক্ত বা পরিবর্তন করা হয়েছে, তার ইতিহাস দেখা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, জেমিনাইয়ের মেমোরি অপশনে ব্যবহারকারীদের পরিচয়, সম্পর্ক, পেশাগত দায়িত্ব, আগ্রহ ও পছন্দের তথ্য আলাদাভাবে সাজানো থাকবে। ফলে আগের কথোপকথনগুলো খুঁজে না দেখেই জেমিনাই ব্যবহারকারীদের কোন কোন তথ্য সংরক্ষণ করেছে, তা জানা যাবে।

.

জেমিনাইয়ে সংরক্ষণ করা তথ্য দেখার পাশাপাশি সংশোধন করবেন যেভাবে

জেমিনাইয়ে সংরক্ষণ করা তথ্য দেখার পাশাপাশি সংশোধনের জন্য প্রথমে জেমিনাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘সেটিংস’ অপশনে থেকে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ বিভাগে যেতে হবে। এরপর ‘মেমোরি সামারি’ অপশনে ক্লিক করলেই সংরক্ষণ করা সব তথ্য দেখা যাবে। চাইলে জেমিনিকে সরাসরি ‘হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি?’ প্রশ্ন করেও সংরক্ষণ করা তথ্যগুলো জানা যাবে।

মেমোরিতে নতুন তথ্য যোগ, ভুল সংশোধন বা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার জন্য জেমিনাইকে সাধারণ ভাষায় নির্দেশনা দিলেই হবে। কোনো নির্দেশনা স্পষ্ট না হলে জেমিনি ব্যবহারকারীর কাছে অতিরিক্ত তথ্য জানতে চাইবে। এরপর ইন্টারফেসে থাকা পেনসিল আইকনে ক্লিক করে সংরক্ষণ করা তথ্য সম্পাদনা করতে হবে; আর তিনটি ডটযুক্ত মেনুতে পাওয়া যাবে ‘মেমোরি হিস্ট্রি’ অপশন। সেখানে  মেমোরিতে নতুন যুক্ত ও পরিবর্তন করা তথ্যগুলো দেখা যাবে।

.

জেমিনাইয়ের মেমোরি সামারি সুবিধাটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা গুগল এআই প্ল্যান ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। তবে সুবিধাটি ব্যবহারের জন্য ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের ‘কিপ অ্যাক্টিভিটি’ ও ‘মেমোরি’ সেটিংস চালু রাখতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv