1. admin@adibanglatv.com : Adi Bangla TV :
  2. admin2@adibanglatv.com : admin :
  3. smd38526@gmail.com : Al amin Sordar : Al amin Sordar
  4. smdfriend420@gmail.com : Friend Friend : Friend Friend
  5. fcgroop218@gmail.com : Alfaz Dewan : Alfaz Dewan
  6. Probashi824@gmail.com : AMRAN Hossain : AMRAN Hossain
  7. azadsahriya@gmail.com : Azad123 : Azad Azad
  8. info.khanromim@gmail.com : Khan Romim : Khan Romim
  9. Khokan@adibanglatv.com : Khokan : Khokan
  10. Alaminsavar24@gmail.com : MD Ruhul : MD Ruhul
  11. engimrshimul@gmail.com : Shimul : Mostafizur Rahman
  12. sr55150941@gmail.com : support :
  13. toslimuddin72@gmail.com : Toslim Jedda : Toslim Jedda
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা - Adi Bangla Tv
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (বিডিজিপিসি) জাতীয় পর্বে বিশ্ববিদ্যালয় ও স্কুল–কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার স্মিতা সরকার। গতকাল শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার জাতীয় পর্বে অংশগ্রহণকারীরা সাড়ে ৫ ঘণ্টা সময়ের মধ্যে বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধান করে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেছেন। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভাগে ফার্স্ট রানারআপ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লুবনা সাদিয়া এবং সেকেন্ড রানারআপ হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা। স্কুল–কলেজ বিভাগে ফার্স্ট রানারআপ হয়েছেন যশোর সরকারি মহিলা কলেজের রাফিয়া আনজুম ও সেকেন্ড রানারআপ হয়েছেন ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়ের মাহিয়া আফরিন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ফার্স্ট রানারআপ ও সেকেন্ড রানারআপ বিজয়ীরা পেয়েছেন যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফিসহ বিভিন্ন পুরস্কার।

.

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি জানান, কিছু কিছু অনুষ্ঠান আয়োজন করতে খুবই ভালো লাগে। আজকের প্রতিযোগিতা সে ধরনেরই একটি আয়োজন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আগামী দিনে এ ধরনের আয়োজন আরও করবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক আবুল লাইস এম এস হক। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোভা আহমেদ ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারপারসন শাহনাজ পারভিন। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক বি এম মইনুল হোসেন ও নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান।

.

প্রোগ্রামিং প্রতিযোগিতার পর বিকেলে অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার ইন এআই এরা: অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনা। অনুষ্ঠানে প্রযুক্তি খাতের অভিজ্ঞ নারী পেশাজীবীরা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা, প্রযুক্তির পরিবর্তন এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে মেয়েদের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
  1. © All rights reserved © 2026 adibanglatv